,

আকস্মিক বন্যায় পাকিস্তানে ৫৭ জনের মৃত্যু

l_103359_063253_updatesআন্তর্জাতিক ডেস্ক : ভারী বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ৫৭ জনের মৃত্যু হয়েছে।
শনিবার খাইবার পাখতুনখুয়া, কাশ্মীর এবং গিলগিট-বালতিস্তান প্রদেশে ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা দেখা দেয়। শীতকালীন এই বন্যা পরিস্থিতিতে সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বেশ কিছু এলাকা বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা লতিফুর রেহমান জানান, ভারী বৃষ্টিপাতের কারণে সংঘটিত বেশ কিছু দুর্ঘটনায় ৫৭ জন প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে আরো বহু মানুষ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুর্যোগপ্রবণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সূত্র: জিইওটিভি ও বিবিসি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা