,

স্যামুয়েলসকে শাস্তি দিল আইসিসি

4স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজকে ষষ্ঠ টি২০ বিশ্বকাপের শিরোপা এনে দেয়া মারলন স্যামুয়েলসকে শাস্তি দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তার ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্যামুয়েলস আইসিসির আচারণবিধি লঙ্ঘন করায় তার ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে।

স্যামুয়েলসের বিরুদ্ধে অভিযোগ, রোববার ফাইনাল ম্যাচের শেষ ওভারে বোলার বেন স্টোকসকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন এই ব্যাটসম্যান।

ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের আনা অভিযোগ ও শাস্তি মেনে নেন স্যামুয়েলস। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

রোববার কলকাতার ইডেন গার্ডেনে ফাইনাল ম্যাচে ইংল্যান্ডের বোলারদের বিপক্ষে একাই প্রতিরোধ গড়ে তুলেছিলেন ক্যারিবীয় তারকা স্যামুয়েলস। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন তিনি। ম্যাচশেষে তাকেই শাস্তি পেতে হল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা