,

শতাধিক সঙ্গীহীন শিশু নিখোঁজ ফরাসি আশ্রয়কেন্দ্র থেকে

 

 

নিজস্ব প্রতিবেদক :গত মাসে কালাইস জঙ্গল নামে ফ্রান্সের শরণার্থী আশ্রয়কেন্দ্রের দক্ষিণ ভাগ গুঁড়িয়ে দেওয়ার পর থেকে সেখানকার ১শরও বেশি সঙ্গীহীন শিশু (আনঅ্যাকমপানিড মাইনর) নিখোঁজ হয়ে পড়েছে। যুক্তরাজ্যভিত্তিক শরণার্থীবিষয়ক সংস্থা হেলপ রিফিউজিস ইউকে’র করা এক আদমশুমারিতে এমন তথ্য উঠে এসেছে।

b1110fc8b4bd0d10448e03b786db564e-570129ef46259

উল্লেখ্য, যে শিশুদের আনুষ্ঠানিক কোনও অভিভাবক থাকে না, তাদেরকেই সঙ্গীহীন শিশু (আনঅ্যাকমপানিড মাইনর) বলা হয়। জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক কমিটির মতে, যে শিশু বাবা এবং মা দু’জনের কাছে থেকেই বিচ্ছিন্ন, এমনকী আত্নীয়-স্বজনদের থেকেও বিচ্ছিন্ন এবং যে শিশুকে আইনগতভাবে দেখাশোনা করার মতো কোনও প্রাপ্ত বয়স্ক ব্যক্তি থাকেন না, তাকে সঙ্গীহীন শিশু বলা হয়।

 

রিফিউজিস ইউকে’র করা এক আদমশুমারিতে দেখা যায়, মার্চে কালাইসের আশ্রয়কেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়ার পর থেকে এখনও ক্যাম্পে ৪,৯৪৬ জন শরণার্থী অবস্থান করছেন। এদের মধ্যে ৫১৪ জন শিশু। ওই শিশুদের মধ্যে ২৯৪ জন সঙ্গীহীন।

 

প্রায় ৫ হাজার শরণার্থীর মধ্যে ১৪শ মানুষ ফরাসি সরকার স্থাপিত শিপিং কন্টেইনারে বসবাস করছেন। তবে ওই উচ্ছেদ অভিযানের পর ১২৯ জন শিশু ক্যাম্প থেকে হারিয়ে গেছে। এমন পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে হেলপ রিফিউজিস ফেসবুকে একটি পোস্ট দিয়েছে। পোস্টে বলা হয়, ‘এটি একেবারেই গ্রহণযোগ্য নয়। শরণার্থী ক্যাম্পে থাকা বাকি ২৯৪ জন সঙ্গীহীন শিশুর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা ফরাসি কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি।’
ফেসবুক পোস্টটিতে আরও বলা হয়, উচ্ছেদ অভিযান চলার সময় সঙ্গীহীন শিশুদের জন্য কোনও ধরনের বিকল্প আবাসনের ব্যবস্থা রাখা হয়নি। কালাইস ও দুনকির্কে আশ্রয় নেওয়া শিশুদের আনুষ্ঠানিকভাবে নিবন্ধনের ব্যবস্থা নেই বলেও অভিযোগ করা হয় ওই পোস্টে।ইউরোপীয় ইউনিয়নের পুলিশ এজেন্সি ইউরোপোলের তথ্যমতে, গত ২ বছরে ইউরোপে ২ হাজারেরও বেশি সঙ্গীহীন শিশু শরণার্থী নিখোঁজ হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা