,

পুলিশ খালেদার গ্রেফতারি পরোয়ানা হাতে পায়নি

 

 

নিজস্ব প্রতিবেদক : যাত্রাবাড়ী থানার নাশকতা মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা হাতে পায়নি পুলিশ। পরোয়ানা হাতে পেলে পুলিশ পরবর্তী প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেবে বলে জানিয়েছে যাত্রাবাড়ী থানা পুলিশ। তবে আগামী ৫ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করে এ মামলায় খালেদা জিয়া জামিন চাইবেন বলে জানিয়েছেন তার আইনজীবিরা।
দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে গত বছর ৫ জানুয়ারি থেকে লাগাতার অবরোধের ডাক দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। লাগাতার এই অবরোধের মধ্যে গত বছরের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ২৯ জন যাত্রী মারাত্মক দগ্ধ হন।

Khaleda-Zia.-24updatenews
ঘটনার পরদিন ২৪ জানুয়ারি খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় দুটি মামলা দায়ের করে পুলিশ। দগ্ধদের মধ্যে নূর আলম (৬০) নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। গত বছরের ১৯ মে গোয়েন্দা পুলিশ আদালতে খালেদা জিয়াসহ ২৮জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয়।

 

গত ৩০ মার্চ খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। কিন্তু গত চারদিনেও আদালত থেকে ওই গ্রেফতারি পরোয়ানা থানায় পৌঁছেনি।যাত্রাবাড়ী থানার ওসি আনিছুর রহমান রবিবার দুপুরে  বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা তারা এখনও পাননি। তিনি বলেন, এ গ্রেফতারি পরোয়ানা তাদের থানায় নাও পৌঁছাতে পারে। কারণ, তার বাসা হচ্ছে গুলশানে। আদালত চাইলে সরাসরি নিজেরা, কিংবা থানা পুলিশের মাধ্যমে গুলশানেও এই গ্রেফতারি পরোয়ানা পাঠিয়ে দিতে পারেন।

 

এদিকে রবিবার খালেদা জিয়ার আইনজীবি সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের জানান, যাত্রাবাড়ী থানার নাশকতার মামলায় আগামী ৫ এপ্রিল খালেদা জিয়া বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন। তিনি বলেন, খালেদা জিয়া সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা