,

মুখের দুর্গন্ধ দূর করার সহজ উপায়!

6ডেস্ক রিপোর্ট : ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ করা গেলেই দুর্গন্ধ দূরে পাঠিয়ে দেওয়া যায়। স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইট থেকে জানা যায় মুখে ব্যাকটেরিয়া জন্মানোর অন্যতম কারণ হচ্ছে দাঁতের ফাঁকে জমে থাকা খাবার। নিয়মিত প্রতিটি দাঁতের মাঝে ব্রাশ বা পরিষ্কার না করা হলে তা পচে ব্যাকটেরিয়ার জন্মের পরিবেশ তৈরি করে দেয়।
এ ছাড়াও কিছু খাবার যেমন পেঁয়াজ, রসুন, চীনাবাদামের তেল ইত্যাদি তীব্র গন্ধের খাবার মুখে দুর্গন্ধ সৃষ্টি করে।
দুর্গন্ধ থেকে বাঁচার কিছু নিয়ম :
১) দিনে ৮ থেকে ১০ গ্লাস পানি খাওয়া উচিত। এতে মুখ এবং জিহ্বা আর্দ্র থাকে। মুখের ভিতরে লালা সৃষ্টি হয়। এই লালা মুখকে দ্রুত পরিষ্কার করে গন্ধ হওয়া রোধ করে।
২) গন্ধকে দূর করতে দই একটি শক্তিশালী উপাদান।
৩) পানিতে টইটুম্বুর এমন সব ফল সবজি যেমন- তরমুজ, শসা ইত্যাদি বেশি করে খেতে হবে। এগুলো দাঁতের ফাঁকে জমা ব্যাক্টেরিয়া বাসা বাধতে বাঁধা দেয়।
৪) মিষ্টি খাবারকে বিদায় করে দিলে দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া মুখে বাসা বাঁধার পরিবেশই পাবে না। চিনি ছাড়া যে সেগুলো বাঁচতেই পারে না।
৫) কফি খাওয়া বাদ দিলে সমস্যা অনেকটাই মিটে যায়। তবে যদি কফি একদম বাদ না দেওয়া যায় তবে কফির পরে তৈরি হওয়া গন্ধ দূর করতে সঙ্গে সঙ্গেই পানি বা কোনো ফল খেয়ে ফেললে গন্ধ জাদুর মতো মিলিয়ে যায়।
৬) ধূমপান যে শুধু ঠোঁট কালো করে তাই নয়। পাশাপাশি মুখেও গন্ধ রেখে যায়। ধূমপানের গন্ধ দূর করাও সহজ বিষয় নয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা