,

বিশ্বকাপের সেরা ব্যাটসম্যান তামিম

tamim-3স্পোর্টস ডেস্ক : সুপার টেনে টানা চার ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল বাংলাদেশ। তবে দলীয় সাফল্য না পেলেও টাইগারদের ব্যক্তিগত সাফল্য উল্লেখ করার মত। এবারের আসরের সেরা ব্যাটসম্যান হয়েছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান।

টুর্নামেন্টে ৬ ইনিংস ব্যাট করে সর্বোচ্চ ২৯৫ রান করেছেন তিনি। বাছাই পর্বে ওমানের বিপক্ষে ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। যেটা আবার বিশ্বকাপে এক ইনিংসে ব্যাক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসও বটে। এছাড়াও নেদারল্যান্ডসের বিপক্ষে ৮১ রানে অপরাজিত ছিলেন তামিম। তবে সুপার টেনে তেমন বিধ্বংসী রূপে দেখা যায়নি তাকে। তিন ম্যাচে ৬২ রান করেন বাংলাদেশ দলের এ ওপেনার।

তামিমের পরেই রয়েছেন ভারতের পোস্টার বয় বিরাট কোহলি। ৫ ইনিংস ব্যাটিং করে তার সংগ্রহ ২৭৩ রান। এর মধ্যে তিনটি হাফ সেঞ্চুরি রয়েছে। তিন নম্বরে রয়েছেন ইংলিশ তারকা জো রুট। ৬ ইনিংসে তার সংগ্রহ ২৪৯ রান।

তামিম ছাড়া বাংলাদেশের সাব্বির রহমান সেরা দশে রয়েছেন। ৭ ইনিংসে ১৪৭ রান করে নবম অবস্থানে রয়েছেন তিনি। এছাড়া ১২৯ রান করে ১৪তম অবস্থানে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে