,

ম্যাচ সেরা স্যামুয়েলস, টুর্নামেন্ট সেরা বিরাট কোহলি

Samuস্পোর্টস ডেস্ক : শুরুতেই বিদায় চার্লেস ও গেইল। একটু পর নেই সেমির নায়ক সিমন্সও। হারতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ। টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে এমন আবহের সময় ব্যাট হাতে মাঠে নামেন মারলন স্যামুয়েলস। দুর্দান্ত ব্যাট করে শেষ পর্যন্ত দলকে পৌছান জয়ের বন্দরে। চ্যাম্পিয়ন ক্যারিবীয় শিবির।

অনুমিতভাবে ফাইনালের ম্যাচ সেরা হয়েছেন মারলন স্যামুয়েলস। ইংল্যান্ডের বিরুদ্ধে চার উইকেটের স্মরণীয় জয়ের রাতে ব্যাট হাতে ৬৬ বলে ৮৫ রানে অপরাজিত থাকেন স্যামুয়েলস। তার ইনিংসে ছিল নয়টি চার ও দুটি ছক্কার মার।

ম্যাচ জেতাতে পেরে খুশি মারলন। তবে তিনি বেশ চমকিত শেষের দিকে চার ছক্কা হাঁকানো ব্রাফেটকে নিয়ে। তিনি বলেন, ‘ফাইনাল ম্যাচ কী, তা আমি জানি। শুরুতে আমরা উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিলাম। তবে সেখান থেকে ঘুড়ে দাড়িয়েছি, এটাই ক্যারিবীয়ন ক্রিকেট। শেষের দিকে ব্রাফেট যা করে দেখালো, তা রীতিমতো অবিশ্বাস্য’।

অন্যদিকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ভারতের বিরাট কোহলি। ভারত সেমি থেকে বিদায় নিলেও অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন বিরাট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা