,

বোমা তৈরির সময় উড়ে গেল হাত-পা, নিহত ১

1বগুড়া প্রতিনিধি : জেলার শেরপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত হয়েছে একজন। অপরজনের এক হাত ও পা উড়ে গিয়ে মারাত্মক আহত হয়েছেন।

রোববার রাত সোয়া ৮টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের জুয়ানপুর কুঠিবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। বোমা বানানোর সময় বিস্ফোরণটি ঘটে বলে পুলিশ ধারণা করছে।

স্থানীয়রা জানায়, রাত সোয়া ৮টার দিকে জুয়ানপুর কুঠিবাড়ী গ্রামের জনৈক মাহবুবের বাড়িতে প্রচণ্ড শব্দে বোমার বিস্ফোরণ ঘটে। এতে একজন ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত আরেকজনকে পুলিশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে দেয়। বোমার বিস্ফোরণে ওই ব্যক্তির বাম হাত ও ডান পা উড়ে গেছে।

ঘটনাস্থল থেকে পুলিশ ১৬টি তাজা ককটেল, দুটি ইন্টারনেট মডেম, একটি ম্যাগজিন উদ্ধার করেছে। ঘরের ভেতরে আরও বিস্ফোরক থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।

শজিমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিএসআই শাহ আলম জানান, একজনের মৃতদেহ মর্গে রয়েছে। অপর জন হাসপাতালে চিকিৎসাধীন। এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি।

গ্রামবাসী জানায়, জনৈক মাহবুবুর রহমানের ওই বাড়িতে সিএনজি চালক মিজান ভাড়া থাকতো। গত মাসে সে বাড়ি ছেড়ে চলে যায়। এরপর শুক্রবার (১ এপ্রিল) অপরিচিত দুই ব্যক্তি বাড়িটি ভাড়া নেয়। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা