,

হালিম শাহ লিল মিয়ার সাথে ভাটপাড়া গ্রামবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

Brahmanbaria Pic-VHAT PARAব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামীলীগ নেতা হালিম শাহ লিল মিয়ার সাথে ইউনিয়নের ভাটপাড়া গ্রামবাসীর এক মতবিনিময় সভা গত শনিবার সন্ধ্যায় ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলী আহাম্মদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন, জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য অ্যাডভোকেট নাসির মিয়া, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবদুল আওয়াল, মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান মাস্টার, নাটাই বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোবারক হোসেন, সহকারি শিক্ষক ওবায়দুল হক, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সুরুজ মিয়া মেম্বার, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হানিফ ভূইয়া, প্রবীণ আওয়ামীলীগ নেতা মোঃ তাজুল ইসলাম মাস্টার, মোঃ নূরুল ইসলাম, আলাউদ্দিন মেম্বার, সাবেক মেম্বার বাসু মিয়া, সাবেক মেম্বার আবুল হোসেন ভূইয়া, সাবেক মেম্বার আবদুল মজিদ, সাবেক মেম্বার ফরিদ আহমেদ, ইসরাইল হক (ইদন মাস্টার), আক্তার হোসেন মাস্টার, মাওলানা আবু কাউছার, মাওলানা ক্বারী কামাল উদ্দিন, নিকাহ রেজিষ্টার কাজী সামসুল আলম, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রায়হান শাহ, ভাটপাড়া আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ বশির উল্লাহ, বিশিষ্ট সালিশকারক মোঃ শাহজাহান মিয়া, বিশিষ্ট সালিশকারক সিরাজ মিয়া, আওয়ামীলীগ নেতা আক্তার হোসেন, আনোয়ার হোসেন, ফজল হক, মোমরাজ খান, মোঃ ইব্রাহিম মিয়া, মোঃ মানিক মিয়া, শ্রমিক নেতা জুরু মিয়া, বিএনপি নেতা ইয়াকুব ভূইয়া, আইনজীবী সহকারি বাবুল ভূইয়া, জেলা যুবলীগ নেতা নিজাম উদ্দিন ইউসুফ শাহ, সদর উপজেলা যুবলীগের সদস্য সামসুল আলম খোয়াজি, যুবলীগ নেতা মোঃ সেলিম উদ্দিন, মোঃ সহিদ মিয়া, নাটাই উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ তারেক আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, হালিম শাহ লিল মিয়া আওয়ামী রাজনীতির একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। ছাত্রলীগের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু। দলের দুর্দিনে আওয়ামীলীগের জন্য তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। ইউনিয়নের তৃণমূল পর্যায়ে আওয়ামীলীগকে শক্তিশালী করার জন্য তিনি ব্যাপক পরিশ্রম করেছেন। ভাটপাড়া গ্রামবাসী দল মত নির্বিশেষে লিল মিয়াকে সমর্থন করেছে। ইউনিয়নের প্রতিটি গ্রামেই তার ব্যাপক জনসমর্থন রয়েছে।
বক্তারা হালিম শাহ লিল মিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকান্ড বিবেচনা ও এলাকার বৃহত্তর সার্থে তাকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দেওয়ার জন্য দলীয় নেতাদের কাছে দাবি জানান।
সভায় ব্রাহ্মণবাড়িয়ায় অভাবনীয় উন্নয়নের রূপকার, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি আল্লাহর রহমতে যাতে সুষ্ঠভাবে ওমরাহ হজ্ব পালন করে দেশে ফিরতে পারেন সেজন্য এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা আল-মামুন সরকারের রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন, ভাটপাড়া আব্দুল হাই মাওলানা (রঃ) মসজিদের ইমাম মোঃ শাহেদ আলী। মতবিনিময় সভা পরিচালনা করেন যুবলীগ নেতা আবদুস সাত্তার।
।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা