,

ইংল্যান্ড ১৪ ওভারে ১১০/৬

00ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে স্বপ্নের ফাইনালে মুখোমুখি ২০১০-এর চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ২০১২-র চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।
দু’জনের সামনেই দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি। এ সমীকরণে মহারণে জয়ের লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন সামি।
ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে মাঠে নামেন ইংলিশ ব্যাটসম্যান জেসন রয় এবং অ্যালেক্স হেলিস। তবে উদ্বোধনী ওভারটা দেখেশুনে পার করার আগেই স্যামুয়েল বাদ্রির বলে বোল্ড হয়ে শূন্য রানে সাজঘরে ফেরত যান রয়।
দ্বিতীয় ওভারে আরেক উদ্বোধনী ব্যাটসম্যান হেলিসকে ফেরত পাঠান আন্দ্রে রাসেল। ৩ বল খেলে ১ রান করে সাজঘরে ফিরেন তিনি।
এবারের আসরে ইংল্যান্ড সেমিফাইনালে হারিয়েছে গ্রুপপর্বে কোনো ম্যাচ না-হারা নিউজিল্যান্ডকে। আর ক্যারিবীয়রা হারিয়েছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট স্বাগতিক ভারতকে। এখন দেখার পালা ইংলিশ গ্লামার নাকি ক্যারিবীয় উদ্দাম নৃত্যের জয় হয়।
এদিকে ১৯৮৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পর ইডেনে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের আয়োজন হয়েছে। তবে এবারেরটা টি ২০ বিশ্বকাপ।
তবে ফাইনালের আগে পরিসংখ্যানের বিচারে যোজন যোজন এগিয়ে থাকছে ওয়েস্ট ইন্ডিজ শিবির। আন্তর্জাতিক টি২০ ক্রিকেট এই দুটি দল মুখোমুখি হয়েছে মোট ১৩ বার। তাতে ওয়েস্ট ইন্ডিজের জয় নয়টিতে। এর মধ্যে তিনটিতেই জয় টি২০ বিশ্বকাপে। ওয়েস্ট ইন্ডিজের কাছেই টি২০ ক্রিকেটে ইংল্যান্ডের সবচেয়ে বেশী হারের রেকর্ড এটি। টি-২০ বিশ্বকাপে দুই দলই জিতেছে একবার করে শিরোপা। ২০১০ সালে ইংল্যান্ড দুই বছর পর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত বিশ্বকাপে শিরোপা জেতে ওয়েস্ট ইন্ডিজ। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনো দল দ্বিতীয়বারের মতো শিরোপা জিততে চলেছে।
ইংল্যান্ড একাদশ সম্ভাব্য: জ্যাসন রয়, আলেক্স হেলস, জো রুট, ইয়ন মরগান, জস বাটলার, বেন স্টোকস, মঈন আলী, ক্রিস জর্দান, আদিল রশিদ, ডেভিড উইলে, লিয়াম প্লাংকেট।
ওয়েস্ট ইন্ডিজ সম্ভাব্য : ক্রিস গেইল, জনসন চার্লেস, লেন্ডল সিমন্স, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন, ডুয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেল, ড্যারেন সামি, কার্লোস ব্রাফেট, সুলেমান বেন, স্যামুয়েল বদ্রি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে