,

ধর্ষকরা সাহস পাচ্ছে সরকারের নীরবতাতেই : ইমরান

 

 
নিজস্ব প্রতিবেদক : গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, তনু ধর্ষণ ও হত্যা ঘটনার ১২ দিন পার হলেও সরকার কোনও পদক্ষেপ নিচ্ছে না। অপরাধীরা আড়ালে দাঁড়িয়ে দেখছে সাধারণ মানুষ বিচারের দাবিতে রাস্তায় নেমেছে। অথচ সরকার কোনও কথাই বলছে না, নীরবতা পালন করছে। যার কারণে অপরাধী ও ধর্ষকরা আরও বেশি সাহস পাচ্ছে।

86dc412285c16744687a2dcf13b2c65c-

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সড়ক দ্বীপে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধনকালে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। তনু হত্যার বিচার দাবিতে এই গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেছে গণজাগরণ মঞ্চ। আজ সারাদিনব্যাপী বিশ্ববিদ্যালয় এলাকায় এ কর্মসূচি চলবে। পরবর্তীতে বিভিন্ন এলাকায় গণস্বাক্ষর সংগ্রহ করা হবে।

 

 

ইমরান বলেন, ‘ইতোমধ্যে সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠন এ ঘটনার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করছে। যেহেতু রাষ্ট্র এখন ধর্ষকের রাষ্ট্রে পরিণত হয়েছে তাই এর প্রতিকারে কঠোর আন্দোলন সময়ের দাবি।’তিনি বলেন, ‘সবচেয়ে মারাত্মক বিষয় হলো অনেক প্রতিষ্ঠান অপরাধীদের বিরুদ্ধে না দাঁড়িয়ে তাদের পক্ষ নিয়েছে। তারা প্রকৃত অপরাধীদের আড়ালের চেষ্টা করছে। এমন প্রবণতা তৈরি হয়েছে যে, অপরাধীর বিচার নয়, তাদের বাঁচানোই মুখ্য কাজ।’তনু হত্যার প্রকৃত অপরাধীদের গ্রেফতারের আগ পর্যন্ত গণজাগরণ মঞ্চ রাজপথ থাকবে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে