বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অসিদের উড়িয়ে বিশ্বকাপ জিতলো উইন্ডিজ মেয়েরা

 

 

স্পোর্টস ডেস্ক :বিশ্বকাপ জয়ের পর ক্যারিবিয়ান মেয়েদের উল্লাস অস্ট্রেলিয়াকে রীতিমতো উড়িয়ে দিয়ে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ওয়েস্ট ইন্ডিজের প্রমীলারা। এদিন অসিদের ছুড়ে দেওয়া ১৪৯ রানের টার্গেটে খেলতে নেমে ১৯.৩ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে অসিদের ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ক্যারিবিয়ান মেয়েরা।

PAARL, SOUTH AFRICA: OCTOBER 16: West Indies celebrates another SA run out during the first one day international women's cricket match between South Africa and West Indies at Boland Park on October 16, 2009 in Paarl, South Africa. (Photo by Carl Fourie/Gallo Images/Getty Images)

স্টেফানি-ম্যাথুসরা ফাইনালে যেভাবে অসিদের হেসে-খেলে হারিয়েছেন চাইলে কিছুক্ষণ পর শুরু হতে যাওয়া ফাইনালে সেখান থেকে অনুপ্রেরণা নিতে পারেন গেইল-স্যামিরা। এ নিয়ে এ বছর দুটি বিশ্বকাপ জিতলো ক্যারিবিয়ানরা। এর আগে বছরের শুরুতে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে ক্যারিবীয় যুবারা। আজ সন্ধ্যায় গেইলরা ইংল্যান্ডকে হারালে হ্যাটট্রিক শিরোপা জিতবে ওয়েস্ট ইন্ডিজ।
এদিন কলকাতার ই‌‌‌ডেন গার্ডেনে আগে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি অস্ট্রেলিয়ার। দ্বিতীয় ওভারের শেষ বলে দলীয় ১৫ রানের মাথায় অ্যালিসা হেলিকে (৪) আউট করেন ম্যাথুস। তবে তাতে খুব বেশি সমস্যা হয়নি অসিদের।
দ্বিতীয় উইকেট জুটিতে দলের স্কোরশিটে ৭৭ রান যোগ করেন অধিনায়ক মেগ ল্যানিং ও এলিসি ভিলানি। দু’জনই পেয়েছেন ফিফটির দেখা। ৩৭ বলে ৯টি চারে সাজানো ৫২ রানের ইনিংস খেলে ডোটিনের শিকারে পরিণত হন ভিলানি।
ল্যানিংয়ের ইনিংসটিও থামে ৫২ রানে। ক্যারিবীয় বোলার আনিসা মোহামেদের এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে ৪৯ বলে আটটি চারের মারে মূল্যবান ইনিংসটি দলকে উপহার দেন অসি অধিনায়ক। ২৩ বলে দুটি ছক্কায় ২৮ রান করেন এলিসি পেরি। ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সেরা বোলার ডোটিন। একটি করে উইকেট নেন আনিসা মোহামেদ ও ম্যাথুস।

 

১৪৯ রানের টার্গেটে খেলতে নেমে ক্যারিবীয়দের উড়ন্ত সূচনা এনে দেন হ্যালি ম্যাথুস ও স্টেফানি টেলর। এ দুজনের ১৫.৪ ওভারের উদ্বোধনী জুটিতেই আসে ১২০ রান। ৪৫ বলে ৬৬ রান করে আউট হন ম্যাথুস। মূলত উদ্বোধনী জুটিতেই জয় নিশ্চিত করে ক্যারিবীয়রা। ম্যাথুস বিদায় নিলেও দলকে জয়ের বন্দরে নিয়ে যান স্টেফানি। ৫৭ বলে ৫৯ রানে তিনি যখন আউট হন তখন শিরোপা থেকে মাত্র ৫ রান দূরে তার দল। শেষ পর্যন্ত ৩ বল ও ৯ উইকেট হাতে রেখেইজয় তুলে নেয় ক্যারিবিয়ান মেয়েরা।