,

আখাউড়ায় সাব-রেজিস্ট্রারের সঙ্গে দ্বন্দ্বে দলিল করা বন্ধ

B Baria map mainব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাব-রেজিস্ট্রার ও দলিল লেখকদের মধ্যে দেখা দেওয়া দ্বন্দ্বে গত এক সপ্তাহ ধরে জমির দলিল করা বন্ধ রয়েছে। যে কারণে দলিল করতে আসা লোকজন চরম ভোগান্তিতে পড়ছেন। কবে নাগাদ এ সমস্যার সমাধান হবে এ বিষয়েও কেউ কিছু বলতে পারছে না।

দলিল লেখকদের অভিযোগ, কাগজপত্র নিলে সাব রেজিস্ট্রারের বাড়াবাড়ির কারণে এ ধরণের সমস্যার সৃষ্টি হয়েছে। অন্যদিকে সাব রেজিস্ট্রার বলছেন, ‘যেসব দলিল লেখক ও দলিলকারিরা সঠিক কাগজপত্র দিতে পারছেন তাদের দলিল ঠিকই করা হচ্ছে।

জানা গেছে, গত সপ্তাহ থেকে দলিল লিখকরা অনানুষ্ঠানিকভাবে দলিল লেখা বন্ধ করে দেন। তাদের অভিযোগ, সাব রেজিস্ট্রার অপ্রয়োজনীয় অনেক কাগজ দাবি করেন, যেগুলো দলিলকারিদের পক্ষে দেওয়া সম্ভব হয় না। অন্যান্য সাব রেজিস্ট্রি অফিসে এসব কাগজ লাগেনা বুঝানো হলেও আখাউড়ার সাব রেজিস্ট্রার তা মানতে রাজি নন। তারা অভিযোগ করেন, দলিল করতে সরকার নির্ধারিত ফি রয়েছে। কিন্তু সাব রেজিস্ট্রার এর তোয়াক্কা করেন না। তিনি ইচ্ছামাফিক কয়েকগুন টাকা বাড়িয়ে দাবি করেন। কেউ তা দিতে অপারগতা প্রকাশ করলেই তার দলিল করা হয় না।

আখাউড়া দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, সাব রেজিস্ট্রারের বাড়াবাড়ির কারণে গত এক সপ্তাহ যাবত দলিল করা যাচ্ছে না। বিষয়ে জেলা রেজিস্ট্রারকে জানালে তিনি সমাধানের আশ্বাস দিয়েছেন। সাব-রেজিস্ট্রার শংকর কুমার ধর বলেন, জমির দলিল করতে নির্ধারিত কাগজপত্র চাইলে সেটি দিতে না পারলে ওই দলিল করা হয় না। আর যারা প্রয়োজনীয় সব কাগজ দিতে পারছেন তাদের দলিল ঠিকই করে দেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা