,

 প্রধান শিক্ষক সাসপেন্ড ছাত্রীদেরকে কুপ্রস্তাবের অভিযোগে

 

 

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হাছানের বিরুদ্ধে ১০ শ্রেণির ছাত্রীদেরকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে। ওই শিক্ষকের কুপ্রস্তাবের অডিও রেকর্ডিং এখন মদনপুরসহ আশেপাশে এলাকার লোকজনের মুঠোফোনে পাওয়া যাচ্ছে। এমন একটি অডিও এ প্রতিবেদকের হাতেও এসে পৌঁছেছে। এ ঘটনায় স্কুল ম্যানেজিং কমিটি গত ২৯ মার্চ অভিযুক্ত প্রধান শিক্ষক নাজমুল হাছানকে ১৫ দিনের জন্য সাসপেন্ড করেছে।narayanganj-map

 

এদিকে প্রধান শিক্ষক কর্তৃক ছাত্রীদের কুপ্রস্তাব দেয়ায় এর শাস্তি দাবি করে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর অভিযোগ জমা দিয়ে শিক্ষার্থীরা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক অভিভাবক জানান, মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. নাজমুল হাছান র্দীঘদিন ধরে তার নিজ বাড়িতে উক্ত স্কুলের ছাত্রীদের প্রাইভেট পড়িয়ে আসছে। এর ধারাবাহিকতায় উক্ত স্কুলের দশম শ্রেণির ছাত্রীরা প্রধান শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়তে আসলে ওই সময় প্রধান শিক্ষক স্কুলের এক ছাত্রীকে কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাবের বিষয়টি অডিও রেকর্ডিংয়ের মাধ্যমে এলাকায় জানাজানি হলে এ নিয়ে সচেতন মহল প্রধান শিক্ষকের ব্যক্তিত্ব নিয়ে নানা প্রশ্ন তুলেছে।

 

এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক শাহ মো. নাজমুল হাছানের মুঠোফোনে কল করা হলে তিনি তা রিসিভ করেননি। এ ব্যাপারে মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হাই ভূইয়া জানান, অভিযুক্ত প্রধান শিক্ষককে প্রাথমিকভাবে ১৫ দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। তাকে সবধরনের দায়িত্ব পালন থেকে আমরা বিরত রেখেছি। আগামী কয়েকদিনের মধ্যে সভা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা