,

বিমান-গাড়ি সংঘর্ষে যুক্তরাষ্ট্রে নিহত ১

 

 

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক যাত্রীবাহী গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত নারী গাড়ির যাত্রী। এ ঘটনায় পাইলটসহ আহত হয়েছেন আরো ছয়জন।শনিবার সান দিয়াগো শহর থেকে ৫০ কিলোমিটার দূরের উত্তরে এক সড়কে ওই দুর্ঘটনাটি ঘটে বলে বিবিসি জানিয়েছে। বিমানটি প্রায় ১৫০ ফুট দূর থেকে ছুটে এসে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা গাড়িটির সঙ্গে ধাক্কা খায়। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, সম্ভবত বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল। ফলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা গাড়ির গায়ে এসে ধাক্কা খায়।

 

2016_04_03_11_55_57_BzlEwItXXaI4aRxi52W5PZoS2PBpZe_original

এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান গাড়ির যাত্রী ৩৮ বছরের আনতোইনেটা ফ্রান্সেস ইসবেল্লে। এ ঘটনায় পাইলটসহ আহত হয়েছেন আরো ছয় জন। আহতদের মধ্যে বিমানের তিনজন এবং বাকি তিনজন গাড়ির যাত্রী। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ দুর্ঘটনায় গাড়ির চালক ও অন্য এক যাত্রী অক্ষতই আছেন। গাড়ির বাম পাশে থাকায় তাদের কোনো ক্ষতি হয়নি।ওই বিমানটি কোন স্থান থেকে রওয়ানা হয়েছিল এবং এটি কোথায় যাচ্ছিল সে বিষয়ে কিছুই জানা যায়নি।প্রসঙ্গত, দু হাজার সালে এ ধরনের এক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক বেসবল খেলোয়ার ম্যাট নোকস।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা