,

সুনামি সতর্কতা জারি ভানুয়াতু উপকূলে 

 

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ভানুয়াতু উপকূল দ্বীপে ৭ দশমিক ২ মাত্রার বড় ধরনের ভূমিকম্পের পর সুনামি সতর্কতবার্তা জারি করা হয়েছে।রোববারের ওই ভূমিকম্পের পর সেখানে সুনামির সম্ভাবনা আছে বলে জানিয়েছে, প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র।

2016_04_03_17_12_01_L8JhbzbXXDVr70GwoTSF5wVXqH9Vgo_original

যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর পক্ষ থেকে জানানো হয়েছে, ভানুয়াতুর সান্তো দ্বীপের উত্তর-উত্তরপশ্চিমে ১৫১ কিলোমিটার দূরে ভূত্বকের ৩৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।ভূমিকম্পের উৎপত্তি যত কম গভীরে হয় এর ক্ষয়ক্ষতির পরিমাণও সাধারণত বেশি হয়। প্রথম ঘোষণায় ভূমিকম্পটির উৎপত্তি ভূত্বকের ১০ কিলোমিটার গভীরে বলে জানিয়েছিল ইউএসজিএস। তবে তাৎক্ষণিভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

 

প্রশান্ত মহাসাগরের যে এলাকায় ভানুয়াতুর অবস্থান সেখানে ভূমিকম্প একটি নিয়মিত ঘটনা। এর আগে অক্টোবরে ভানুয়াতু উপকূলে ৭ দশমিক ৩ মাত্রার বড় ধরনের ভূমিকম্প হয়েছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা