,

নির্বাচন নাকি সশস্ত্র যুদ্ধ এটা ?

 

 
নিজস্ব প্রতিবেদক : পুরো নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে বলে অভিযোগ করে অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)সহ অন্য কমিশনারদের পদত্যাগ দাবি করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান। পাশাপাশি চলমান ইউপি নির্বাচনে সংঘর্ষ-সহিংসতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তথাকথিত নির্বাচনের নামে যে হারে শিশু ও নারী হত্যা, গণহত্যা চলছে, তাতে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে- এটা কি নির্বাচন নাকি সশস্ত্র যুদ্ধ?’

106012_178

শনিবার (২ এপ্রিল) বিকেলে রাজধানীর আসাদগেটস্থ দলীয় কার্যালয়ে জাগপা’র নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ দাবি করেন তিনি। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভয়াবহতা তুলে ধরে শফিউল আলম প্রধান বলেন, ‘এখনই এই রক্তক্ষয়ী নির্বাচন বন্ধ করুন। জালিমশাহীর দালালি করে পার পাবেন না। নিরাপরাধ প্রতি ফোঁটা রক্তের জবাব দেশবাসী আদায় করে নেবে।’

 

সভায় আগামী ৬ এপ্রিল জাগপার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছয়টি বিভাগীয় শহর ও দশ জেলায় সমাবেশ এবং এপ্রিলের শেষ সপ্তাহে ঢাকায় জাতীয় কনভেনশন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমানের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন- নির্বাহী কমিটির অধ্যাপিকা রেহেনা প্রধান, মহিউদ্দিন বাবলু, আবু মোজাফফর মো. আনাস, মাস্টার এম.এ মান্নান ও আসাদুর রহমান খান প্রমুখ।

 

এদিকে, শনিবার (২ এপ্রিল) বিকেলে নীলফামারীর ডিমলা ভবনে এক সুধী সভায় বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি বলেছেন, ‘ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাধারণ মানুষের কাছে উৎসব হলেও চলমান নির্বাচনে জনগণের আকাঙক্ষার প্রতিফলন ঘটছে না।’ইউপি নির্বাচনে সহিংসতা, আতঙ্ক ও কারচুপি নির্বাচনের ন্যায্যতাকে ধ্বংস করে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

 

বাংলাদেশ ন্যাপ মনোনীত ডিমলার নাউতারা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবুল হোসেনের পক্ষে আয়োজিত এ সুধী সভায় সভাপতিত্ব করে ইউনিয়ন ন্যাপ আহ্বায়ক মো. জলিলুর রহমান।এতে আরও বক্তব্য রাখেন- ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, নীলফামারী জেলা সদস্য মো. ওয়াহিদুর রহমান, ডিমলা উপজেলা আহ্বায়ক শাহ আজিজুল ইসলাম, সদস্য সচিব মোফাক্কারুল ইসলাম পেলাব, যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান, মোনাজ্জেম হোসেন দুদু, সামিউর গণি চন্দন, মো. আবদুল মান্নান, সৌদি মতিয়ার রহমান, আমিনুল ইসলাম লাইজু, মো. শাহ আলম, নুর আলম, বেলাল হোসেন, মোহাম্মদ আলী সানু, অ্যাডভোকেট মোমিনুর রহমান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা