,

চলছে দখলের মহোৎসব ইউপিতে

 

 

নিজস্ব প্রতিবেদক : ইউনিয়ন পরিষদ নির্বাচনে দখলের মহোৎসব চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনেন।রোববার (৪ এপ্রিল) বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকীবউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পর্যটনমন্ত্রী।

2016_01_20_10_45_16_HSBpFHckxNyuzHycynuMAyZILw3UVK_original

তিনি সাংবাদিকদের বলেন, ‘এই নির্বাচনকে আমরা গুরুত্ব সহকারে নিয়েছি। এ কারণে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। কিন্তু এই নির্বাচন নিয়ে আমাদের আভিজ্ঞতা এত করুণ যে আজ তৃতীয়বাবের মতো ইসিতে এসে কথা বলতে হচ্ছে। ২ দফা নির্বাচন দেখে ভোটকেন্দ্রে দখলের মহোৎসব চলছে বলে আমাদের মনে হয়েছে।’

 

মেনন বলেন, ‘এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে- আমাদের প্রার্থীকে বাধা দেয়া হচ্ছে, প্রার্থীকে মেরে ভুট্টা খেতে ফেলে রেখা হচ্ছে। কেন্দ্র দখলের ঘটনা চোখের সামনে হচ্ছে। আমরা এ ব্যাপারে ইসিকে চিঠি দিয়েছি। আমরা নির্বাচনের শেষ দেখতে চাই। কিন্তু আমাদেরকে যদি আপনারা (ইসি) এ ব্যাপারে আশ্বস্ত করতে না পারেন, তাহলে নির্বাচন কমিশনের উপর মানুষের আর কোনো আস্থা থাকবে না। অবশ্য সিইসি আমাদের বলেছেন, আইন-শৃঙ্খলাবাহিনীর সঙ্গে আবার কথা বলবেন।’

 

 

নির্বাচনে বিনিময় বাণিজ্য হচ্ছে জানিয়ে মেনন সাংবাদিকদের বলেন, ‘এবারের নির্বাচনে বিনিময় বাণিজ্য হচ্ছে। এখানে টিকে থাকা কষ্টকর। আমরা আশা করবো, শেষ পর্যন্ত তাদের যে ক্ষমতা দেয়া হয়েছে সেটা তারা প্রয়োগ করবেন।’‘অনিয়মের কারণে খাগড়াছড়ি রাঙ্গামাটিতে নির্বাচন বাতিল হয়েছে। কিন্তু বাগেরহাটের নির্বাচন তো বাতিল করে নাই। সেখানে তো বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হয়েছে। বাগেরহাটে তো আমাদের প্রার্থীকে মনোনয়ন জমা দিতে বাধা দেয়া হয়েছে। সবার জন্য আপনাদের সমান অ্যাকশন নিতে হবে’-বলে জানান মন্ত্রী।

 

 

সিইসির পদত্যাগ চাইবেন কি না?- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পদত্যাগ দাবির পক্ষে আমরা না। আমাদের কথা হচ্ছে, নির্বাচন কমিশন থাকবে, আসবে। আজকে হোক কালকে হোক নির্বাচন কমিশনকে সঠিকভাবে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।’মেনন বলেন, ‘এই নির্বাচন আমাদের বহু সংগ্রাম-লড়াইয়ের ফল। এরশাদের আমলে, জিয়ার আমলে, খালেদা জিয়ার আমলে আমরা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য লড়াই করেছি। দরকার হলে আমরা নির্বাচন ব্যবস্থাকে রক্ষার জন্য আবার লড়াইয়ে নামবো।’ এ সময় তার সঙ্গে ছিলেন, দলটির সাধারণ সম্পাদক ফজলে হাসান বাদশা।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা