,

উত্তাল রংপুর তনুর হত্যাকারীদের বিচারের জন্য

 

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রী ও থিয়েটারকর্মী সোহাগী জাহান তনুর ধর্ষক-হত্যাকারীদের গ্রেপ্তারসহ বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে উত্তরের বিভাগীয় নগরী রংপুর।রোববার দুপুরে কারমাইকেল কলেজসহ নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তনুর ধর্ষকদের গ্রেপ্তারের দাবিতে ধর্মঘট পালন করে সাধারণ শিক্ষার্থী।

 

2016_04_03_16_27_54_DcLQAzPBWOLvkvWOsYzxHQQCc2Pv8q_original

সকাল ১০টায় কারমাইকেল কলেজে ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। একই দাবিতে নগরীর আরো বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট পালিত হয়েছে।পৃথক পৃথক কর্মসূচিতে সংহতি জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।

 

 

এসময় সমাবেশে বক্তারা বলেন, ‘সারাদেশে যে ভয়াবহ নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটছে তার তথ্য দেখলেই যে কোনো বিবেকবান মানুষ শিউরে উঠবে। কোনো দেশে আমরা বাস করছি? যেদেশে বছরে ৪ হাজার ৪৩৬ জন নারী ধর্ষণসহ বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়। কিন্তু রাষ্ট্র এই ধর্ষণকারী-নির্যাতনকারীদের বিচারের আওতায় আনেনি। বরং বিগত সময়ে বাংলা বর্ষবরণে নারী লাঞ্ছনার ঘটনার বিচার নিয়ে এখনো প্রহসন চলছে।

 

সমাবেশে বক্তব্য দেন- সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলা সভাপতি আহসানুল আরেফিন তিতু, পাঠাগার সম্পাদক আবু রায়হান, কলেজ সাধারণ সম্পাদক ইমরান সরকার, ছাত্র ফেডারেশনের রংপুর জেলা আহ্বায়ক প্রত্যয়ী মিজান, কলেজ সাধারণ সম্পাদক আবু তালেব, ছাত্র ফ্রট কলেজ সাধারণ সম্পাদক জনক রায়, অর্থ সম্পাদক মৌসুমী আক্তার মৌ, সাধারণ শিক্ষার্থী তৌফিক ইসলাম, আসাদুজ্জামান সিমন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে