,

রাজধানীতে নির্মাণ হচ্ছে দুটি সাবওয়ে

 

 

নিজস্ব প্রতিবেদক : যানজট নিরসন ও ভ্রমন ব্যয় সাশ্রয় করতে রাজধানীতে দু’টি সাবওয়ে নির্মাণ হচ্ছে। ৪৮ কিলোমিটার দীর্ঘ সাবওয়ে দু’টি নির্মাণে সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৮ দশমিক ১৪ বিলিয়ন মার্কিন ডলার।ঢাকা সাবওয়ে (আন্ডার গ্রাউন্ড মেট্রো) নির্মাণের বিষয়ে রোববার বনানীর সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

Subowya1459677500

অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী’র সভাপতিত্বে সভায় বিআরটিএ’র চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সেতু বিভাগের সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম, অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, ডিটিসিএ’র নির্বাহী পরিচালক মো. কায়কোবাদ হোসেন, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকার ও আবু সাঈদ মো. মাসুদ, বুয়েটের প্রফেসর শামসুল হক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কবির আহম্মেদসহ সেতু বিভাগ ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

সভায় সার্ভে বিষয়ক উপস্থাপনা করেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি’র অধ্যাপক ড. হোসেইন মো. শাহীন।বৈঠক সূত্র জানায়, সাবওয়ে ১-এর দৈর্ঘ্য হবে মোট ৩২ কিলোমিটার। এটি টঙ্গী হতে শুরু করে এয়ারপোর্ট-কাকলী-মহাখালী-মগবাজার-পল্টন-শাপলা চত্বর হয়ে সায়েদাবাদ পর্যন্ত হবে যা পরবর্তী সময়ে নারায়ণগঞ্জ পর্যন্ত সম্প্রসারিত হবে। সাবওয়ে ১ নির্মাণে সম্ভাব্য ব্যয় হবে ৫ দশমিক ২৬৫ বিলিয়ন মার্কিন ডলার।

 

সাবওয়ে লাইন-২ এর দৈর্ঘ্য হবে মোট ১০ কিলোমিটার। এটি আমিনবাজার থেকে শুরু করে গাবতলী-শ্যামলী-আসাদগেট-নিউমার্কেট-টিএসসি-ইত্তেফাক হয়ে সায়েদাবাদ পর্যন্ত হবে যা পরবর্তী সময়ে উভয়দিকে সম্প্রসারিত হবে। এটির সম্ভাব্য নির্মাণ ব্যয় হবে ২ দশমিক ৮৭ বিলিয়ন মার্কিন ডলার।

 

ইতোপূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌখিকভাবে ঢাকা শহরে সাবওয়ে নির্মাণের বিষয়ে সেতু বিভাগকে নির্দেশনা দেন। সে প্রেক্ষিতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ প্রাথমিক কার্যক্রম হাতে নেয়। গত ২৪ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় ঢাকা নগরীর যানজট নিরসনকল্পে সাবওয়ে নির্মাণের কার্যক্রম তরান্বিত করতে একটি চিঠি দেয় সেতু কর্তৃপক্ষকে।

এ জাতীয় আরও খবর

এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ

সরকারকেও দায়িত্বশীল হতে হবে: জামায়াত আমির

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’