,

বিশ্বকাপ জিততে ওয়েস্ট ইন্ডিজ নারীদের লক্ষ্য ১৪৯

West-Indies-400x225কলকাতার ইডেন গার্ডেনে রোববার মেয়েদের টি২০ বিশ্বকাপের ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৮ রান করেছে অস্ট্রেলিয়া। জয়ের জন্য ক্যারিবীয় নারীদের বিপক্ষে ১৪৯ রানের টার্গেট ছুড়ে দিয়েছে রেকর্ড চতুর্থবারের মতো শিরোপা জয়ের সামনে থাকা অসিরা।
আগে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার শুরুটা অবশ্য ভালো হয়নি। দলীয় ১৫ রানের মাথায় অ্যালিসা হেলির উইকেটটি হারিয়ে ফেলে তারা। ব্যক্তিগত ৪ রানে ম্যাথুসের বলে তার হাতেই ক্যাচ তুলে দেন হেলি। এই ধাক্কা সামলে উঠতে অসুবিধা হয়নি অসিদের।
দ্বিতীয় উইকেট জুটিতে দলের স্কোরশিটে ৭৭ রান যোগ করেন অধিনায়ক মেগ ল্যানিং ও এলিসি ভিলানি। দু’জনই পেয়েছেন ফিফটির দেখা। ৩৭ বলে ৯টি চারে সাজানো ৫২ রানের ইনিংস খেলে ডোটিনের শিকারে পরিণত হন ভিলানি।
মজার বিষয়, ল্যানিংয়ের ইনিংসটিও থামে ৫২ রানে। ক্যারিবীয় বোলার আনিসা মোহামেদের এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে ৪৯ বলে আটটি চারের মারে মূল্যবান ইনিংসটি দলকে উপহার দেন অসি অধিনায়ক। ২৩ বলে দুটি ছক্কায় ২৮ রান করেন এলিসি পেরি।
৪ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সেরা বোলার ডোটিন। একটি করে উইকেট নেন আনিসা মোহামেদ ও ম্যাথুস। -বাংলামেইল

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে