,

নিষিদ্ধ হচ্ছেন পাকিস্তানের চার ক্রিকেটার!

pakistani-ban20160403082823এশিয়া কাপের পর টি-টোয়েন্টি বিশকাপেও ব্যর্থ পাকিস্তান দল।  আর এ দলের এ ব্যর্থতায় বোর্ডের কাছে বিপর্যয়ের রিপোর্ট পেশ করেছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। আর এ রিপোর্টে দলের চার খেলোয়াড় উমর আকমল, ওয়াহাব রিয়াজ, শোয়েব মালিক ও আহমেদ শেহজাদকে নিষিদ্ধ করার সুপারিশ করা হয়েছে। মূলত কোচ ওয়াকার ইউনুসের দেয়া রিপোর্টের ভিত্তিতেই চূড়ান্ত এই রিপোর্ট করেছে পিসিবির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি।

চার সিনিয়র ক্রিকেটারের ব্যাপারে প্রতিবেদনে সাফ বলা হয়েছে, ‘বিস্ময়কর ভাবে তারা মানসম্পন্ন ক্রিকেট খেলতে ব্যর্থ হয়েছেন আর ‘সন্দেহজনক’ কিছুর গন্ধ পাওয়া গেছে। এছাড়া এ কমিটি আফ্রিদির অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন তুলেছে।

বিশ্বকাপের সুপার টেন থেকেই বিদায় নেয় পাকিস্তান। একমাত্র ইডেনে বাংলাদেশের বিপক্ষেই জিততে পারে শহীদ আফ্রিদির দল। এর বাদে ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ হেরে দেশে ফিরেছে শহীদ আফ্রিদির দল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে