সোনাক্ষী সম্পর্কে অজানা তথ্য!
বিনোদন ডেস্ক : বলিউডের ব্যর্থ তারকাদের বিদ্রূপাত্মক পুরস্কার পেয়েছেন সোনাক্ষী সিনহা। অ্যাকশন জ্যাকসন, লিঙ্গা, হলিডে সিনেমায় অভিনয় করার সুবাদে এই পরুস্কার ভাগ্যে জুটেছিলো এই অভিনেত্রীর।
রেকর্ডের অন্য দিকও দেখিয়েছেন তিনি। গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লেখালেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। গত ৮ মার্চ বিশ্ব নারী দিবসে মুম্বাইয়ের পেলাডিয়াম হোটেলে হাজির হন কয়েক হাজার নারী। একসঙ্গে বসে আঙ্গুলে পলিশ করে ‘মোস্ট পিপল পেন্টিং দেয়ার ফিঙ্গারনেলস সিমলট্যানিয়াসলি’ শীর্ষক প্রতিযোগিতায় রেকর্ড গড়ে গিনেজ বুক অব ওয়ার্ল্ডে নাম লেখান তারা।
খবর অন্য, এ পর্যন্ত অনেক ডিজাইনারের পোশাক পরে রানওয়েতে হেঁটেছেন সোনাক্ষী। তবে শিগগিরই একান্ত নিজের পোশাক লাইন নিয়ে হাজির হচ্ছেন এ বলিউড তারকা। সবাই হয়তো ভাবছেন, সোনাক্ষী পোশাক ডিজাইনের কাজ আবার কবে থেকে শুরু করলেন।
সোনাক্ষী বলেছেন, ‘ভাগ্য আমাকে বলিউডে নিয়ে এলেও আমার ঝোঁক পোশাক ডিজাইনের দিকেই। আমি পোশাক ডিজাইনিংয়ে কাজ করতে চাইলেও ভাগ্য আমার জন্য হয়তো অন্য কিছু ঠিক করে রেখেছিল। এর বদৌলতে আমি আজ অভিনেত্রী। তবে অভিনয় এমন একটি পেশা, ফ্যাশনের সঙ্গে এটা অনেকটাই সম্পর্কিত। তাই অদূর ভবিষ্যতে নিজের শখ পূরণে ডিজাইনিং লাইন নিয়ে হাজির হব ভাবছি।’
এর শুরুটা হয়েছিল বলিউডে অভিনেত্রী হিসেবে অভিষেক হওয়ার অনেক আগেই। সে সময় তার কোনো নামডাক ছিল না, কেউ তাকে ভালোভাবে চিনতই না। সে সময় অন্যের জন্য পোশাক বানিয়ে বেশ খুশি থাকতেন সোনাক্ষী।
ইনস্টাগ্রামে যে অ্যাকাউন্ট সোনাক্ষী মেনটেইন করেন, তার নামও আসলি সোনা। সোনাক্ষীর পোশাক লাইনের নাম কী হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার পোশাক লাইনের নাম হবে ‘আসলি সোনা’। তথ্য সূত্র : ডিএনএ











