,

তাসকিনের অন্যরকম জন্মদিন

capture_107969স্পোর্টস ডেস্ক : গতবারের জন্মদিন আর এবারের জন্মদিনে কত পার্থক্য। সেবার তাসকিন বাংলাদেশের ক্রিকেটের নবাগত তারা। জ্বলছিলেন আপন মহিমায়। আর এবার ক্রিকেটেই নেই। অবৈধ অ্যাকশনের দায়ে নির্বাসিত! সময় আসলেই বড় বেঈমান।

তাসকিন আজ ২১ বছরে পা দিয়েছেন। গত বছর জন্মদিনের প্রথম প্রহরে বন্ধুরা মিলে বাসার বাইরে নিয়ে এসে রাস্তাতেই কেক কেটেছিলেন। সেই আনন্দে শামিল হয়েছিলেন তার মাও। এবার কী তেমন কিছু হয়েছে? এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।

২১ বছর বয়সী তাসকিনের দুই বছর আগের এপ্রিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। আর ওই বছরেই জুন মাসে ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচে অভিষেক হয়।

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। পরে নিষিদ্ধ হন। অ্যাকশন শুধরে ফিরে আসার লড়াইয়ে এখন ব্যস্ত তিনি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা