,

রাতে ইনজেকশন, দিনে মাস্ক পরিয়ে রাস্তায়

ssss1459659517ডেস্ক রিপোর্ট : ব্যস্ত শহরে কত না কাণ্ড ঘটে। টাকা রোজগারের ধান্ধায় অসুস্থ পথ বেছে নেয় একধরনের মানুষ। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার ব্যস্ত এলাকা হাবরা স্টেশনে ফ্লাইওভারে অসুস্থ ছেলের চিকিৎসার জন্য টাকা চাইতেন এক মা। অসুখটাও ভয়ংকর, ব্রেন টিউমার। বেশ ভালোই আয় হচ্ছিল। পরে জানা গেল এটি আসল মা নয়। আর ছেলেটিও জোগাড় করা।

এমনই চলছিল ১৫ দিন ধরে। হাবরা স্টেশনে ফ্লাইওভারের ওপরে এই ‘মা-ছেলে’কে রোজই দেখতেন অনেকে। এই পথে স্কুলে যেতেন একজন শিক্ষিকা। নাম রমা রায়। আগে দুদিন টাকা দিয়েছেন। শনিবারও সেই পথে স্কুলে যাচ্ছিলেন রমা রায়।

এ দিন ওই ‘মা’কে দেখে রমা জানতে চান, ছেলের অসুখটা কী। জবাব মেলে, ব্রেন টিউমার। এসএসকেএম হাসপাতালে রোজ গিয়ে ইনজেকশন দিয়ে আনতে হয়। চিকিৎসার কাগজপত্র দেখতে চান রমা। কিন্তু কিছুতেই রাজি নয় ‘মা’। শেষে উঠে চলে যাওয়ার চেষ্টা করেন ছেলে কোলে। রমা তার হাত চেপে ধরেন। আশপাশের লোকজনও ঘিরে ধরে। ‘মা’ আর তার ‘ছেলে’কে নিয়ে যাওয়া হয় হাবরা জিআরপি ফাঁড়িতে।

তারপর যা জানা যায় তা তাজ্জব হওয়ার মতোই। মুখের কালো কাপড়ের ঢাকনা সরে যেতেই ঝিমিয়ে থাকা ছেলেটি নড়েচড়ে ওঠে। ভাঙা ভাঙা বাংলায় বলে, ‘তার বাড়ি ওডিশায়। এই নারীটিকে সে ডাকে ‘বড়মা’ বলে। বড়মার কাছে থাকে তার মতো আরো ছোট ছোট কয়েকটি বাচ্চা। সকলকে রোজ রাতে ইনজেকশন দেওয়া হয়। তাতে দিনভর ঝিমুনি থাকে। সকালে মাস্ক পরিয়ে ভিক্ষা করতে আনা হয়। মাস্ক পরালে চোখের পাতা ভারী হয়ে আসে। নড়তে চড়তে ইচ্ছে করে না।’

ছেলেটা জানায়, ‘ঠিকমতো রোজগার না হলে খেতেও দেওয়া হতো না।’

তথ্যসূত্র : আনন্দবাজার পত্রিকা

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে