,

হাত রক্ষায় পেটের ভেতর রেখেই সেলাই

brazil-1surgery-threeডেস্ক রিপোর্ট : ব্রাজিলে কার্লোস মারিওতি নামে এক রোগীর হাত রক্ষা করতে পেটের ভেতর ঢুকিয়ে সেটিকে সেলাই করে দিয়েছেন চিকিৎসক। রোগীর পেটকেই পকেট হিসেবে ব্যবহার করা হয়েছে।
ব্রিটেনের দ্য ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়, কার্লোসের বাম হাতকে পেটের মধ্যে একটি রক্ষাকারী চামড়া দিয়ে মুড়িয়ে সেটিকে সেলাই করে দেওয়া হয়েছে।
কার্লোস তার বাড়ির পাশের একটি কারখানায় কাজ করতেন। কাজ করার সময় কারখানার একটি মেশিনে তার হাত মারাত্মকভাবে জখম এবং দুটি আঙ্গুল পড়ে যায়। হাতের বাকি অংশ রক্ষার্থেই এ অভিনব উপায় বের করেছেন চিকিৎসকরা। ৪২ বছরের কার্লোসের হাতটিকে তার পেটের ভেতর এভাবেই ৬ সপ্তাহ রাখতে হবে।
ডাক্তার বরিস ব্র্যান্ডো যিনি এ অসাধারণ অপারেশনটি করেছেন তিনি বলেন, ‘কার্লোস ডিগ্লোভিং রোগে ভুগছিলেন। যার ফলে তার হাতের তালুতে অল্প পরিমাণ চামড়া ছিল। হাতের ভেতরে থাকা হাড়ও দেখা যেত।’
তিনি বলেন, ‘এটা মারাত্মক বড় ধরনের আঘাত। তাই হাতটি সুরক্ষিত রাখতে পেটকেই একমাত্র নিরাপদ জায়গা হিসেবে আমাদের কাছে মনে হয়েছে। ফলে হাতটি ইনফেকশন হওয়া থেকে রক্ষা পাবে।’
দুর্ঘটনা সম্পর্কে কার্লোস বলেন, ‘অবস্থাটি মনে হয়েছিল একটি সিনেমার মতো। আমি দেখলাম আমার সামনেই আমার হাতটি নিয়ে যাচ্ছে আর আমি কিছুই করতে পারছি না।’
কার্লোস মারিওতি জানান, তিনি নিজেকে খুব ভাগ্যবান মনে করেন। তিনি খুবই আবেগপ্রবণ হয়ে পড়েন দুর্ঘটনার কথা মনে পড়লেই।
তিনি বলেন, ‘অপারেশন কক্ষে ঘুম থেকে উঠে আমি জানতাম না হাতটি এখনও শরীরে আছে কি না! আমি বিশ্বাসই করতে পারিনি যখন তারা (ডাক্তার) আমাকে বলল, সেটিকে ভেতরে রেখে দিয়েছে।’
সারা শরীরেই প্রচুর ব্যান্ডেজ করা হয়েছে। তারপরও ডাক্তার তাকে সতর্কতার সঙ্গে হাত নাড়তে বলেছেন।
যদিও চিকিৎসকরা কার্লোসকে জানিয়েছেন, তার হাত আগের মতো আর কাজ করবে না। তবে হাত না থাকার চেয়ে থাকাই শ্রেয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে