,

‘মহারণে’ সন্ধ্যায় নামছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ

photo-1459654190স্পোর্টস ডেস্ক : ওয়ার্ল্ড টি-টোয়েন্টির শিরোপার লড়াই আজ রোববার। সন্ধ্যা সাড়ে ৭টায় কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ।

দুই দলের সামনেই ইতিহাস রচনা করার সুবর্ণ সুযোগ হয়ে আসছে এই ফাইনাল। অতীতে কখনোই একই দেশের টি-টোয়েন্টির বিশ্ব আসরে দুবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড নেই। এ ম্যাচে যে জিতবে, প্রথম দল হিসেবে তারাই সে রেকর্ড দখলে নেবে।

মহারণের সামনে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ অতীত থেকে অনুপ্রেরণা নিতে পারে। ইংল্যান্ডের বিপক্ষে ১৩ ম্যাচের দেখায় নয়বারই জিতেছে তারা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এ আসরে ক্রিস গেইলদের পথচলার শুরুটাই হয়েছিল ইংলিশদের হারিয়ে। লম্বা মারকুটে ব্যাটিং লাইনআপ তাদের বড় শক্তির নাম। যদিও অলরাউন্ড তারকায় ঠাসা ক্যারিবীয়দের বিপক্ষে প্রতিশোধের ছক সাজিয়ে অপেক্ষা করছে ইয়ন মরগানের ইংল্যান্ড। উইকেট বুঝে সেরা কম্বিনেশন বেছে নিয়ে শিরোপা পুনরুদ্ধার করতে চায় তারা। বড় রান তাড়া করে জেতার নতুন এক রেকর্ড এই আসরে করে দেখিয়েছে ইংলিশরা। যে কারণে ফর্মে থাকা রুট-বাটলাদের ওপর ভর করে স্বপ্ন দেখছে ইংল্যান্ডও।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা