,

বিশ্বের প্রাচীনতম জীবিকা দেহ ব্যবসায় জড়িত ৮ শ্রেণির যৌনকর্মী

hqdefaultনিউজ ডেস্ক : বিশ্বের প্রাচীনতম জীবিকা দেহ ব্যবসা। এক সময় সমাজে যৌনকর্মীরা সম্মানের জায়গায় ছিলেন। প্রাচীন ভারতে যৌনকর্মীদের সম্মানের চোখেই দেখা হতো। ইচ্ছে-অনিচ্ছায় নারীরা এ পেশায় এসেছেন। বিশ্বের বিভিন্নপ্রান্তে ক্ষমতার আস্ফালনে মেয়েদের বাধ্য করা হয়েছে এ পেশায়। ইতিহাসে কোনো নির্দিষ্ট সময়ে সমাজের প্রতিফলন যৌনকর্মীদের সামাজিক অবস্থানের মধ্য দিয়েই ফুটে ওঠে। জেনে নিন ইতিহাসের ৮ শ্রেণির যৌনকর্মী সম্পর্কে।
ইয়িং-চি: সেনাদের `মনোরঞ্জনের` জন্য একশ খ্রিস্ট পূর্বাব্দে ইয়িং-চি (ক্যাম্প হার্লট) নামে যৌনকর্মীদের একটি শিবির তৈরি করেছিলেন চিনের রাজা য়ু।
টেম্পল প্রস্টিটিউট: গ্রিসের মন্দিরের জন্য অর্থ উপার্জন ও দেব-দেবীদের সেবা ছিলো টেম্পল প্রস্টিটিউট বা মন্দির গণিকাদের প্রধান কাজ।
কমফর্ট ওম্যান: ১৯৩২ সালে দিকে জাপানে সেনা দফতরের একটি শাখা কমফর্ট স্টেশনে অসংখ্য কোরিয়ান মেয়েদের এ পেশায় আসতে বাধ্য করে।
অলেট্রিডেস: অলেট্রিডেস নামে বারবণিতাদের একটি অদ্ভুত দল ছিলো। যারা নাচ-গানের পাশাপাশি মল্লক্রীড়ায় পারদর্শী ছিলেন।
গণিকা: ভারতীয় বিত্তবানদের জন্য নাচ-গান করতেন গণিকারা। কখনো কখনো শয্যাসঙ্গিনীও হতেন। কিন্ত বিয়ের বন্ধনে আবদ্ধ হতেন না বৈধব্যের ভয়ে।
হেতাইরা: এথেন্সে এক সময় দেহ ব্যবসা ছিলো আইনত সিদ্ধ। কিন্তু অধিকাংশ যৌনকর্মীদের পরিচয় গোপন থাকত।
তাওয়াইফ: অষ্টদশ-উনবিংশ শতক নাগাদ উত্তর ভারতে তাওয়াইফদের যৌনকর্মীদের তুলনায় পারফর্মিং আর্টিস্ট হিসেবেই বেশি পরিচিতি ছিলো।
দেবদাসী: এক সময় ভারতের কিছু কিছু মন্দিরে দেব-দেবীদের সেবা করানোর নামে অল্পবয়সী মেয়েদের দেবদাসী করে যৈানপেশায় বাধ্য করা হতো।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা