,

তুরস্কে কুর্দিদের হামলায় ৬ সেনা নিহত

1459656068আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের দক্ষিণ-পূর্বের মারদিন প্রদেশে বোমা বিস্ফোরণে ৬ জন সেনা নিহত হয়েছে। দোগান সংবাদ সংস্থা জানিয়েছে, এই হামলার পিছনে রয়েছে কুর্দিশ বিদ্রোহী গ্রুপ পিকেকে।
বিবিসি অনলাইনে খবর প্রচার করছে, নিহত সেনাদের মধ্যে স্পেশাল ফোর্সের এক সদস্য ছিলেন। নিহত সেনারা প্রদেশের নুসাইবিন শহরে পিকেকের বিরুদ্ধে একটি সেনা অভিযানে অংশ নিচ্ছিলেন।
উল্লেখ্য, মাত্র দুইদিন আগে তুরস্কের দিয়ারবাকির প্রদেশে বোমা হামলায় ৭ জন পুলিশ নিহত ও আরো ২৭ জন আহত হন। ১৯৮৪ সাল থেকে তুরস্ক থেকে আলাদা হয়ে কুর্দি রাষ্ট্র গঠনের লক্ষ্যে অস্ত্র তুলে নেয় পিকেকে। ২০১৩ সালের মার্চে দুই পক্ষের মধ্যে অস্ত্রবিরতি স্বাক্ষর হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে