,

‘ফ্যান’-এর অভিযোগে বিপাকে শাহরুখ

shahবিনোদন ডেস্ক : ‘ফ্যান’ ছবি মুক্তির আগে কিছুটা বিপাকেই পড়ল শাহরুখ খান। মোহন নাগর নামে এক ব্যক্তির অভিযোগ, তাঁর লেখা ‘ডামি’ ছবির চিত্রনাট্যের সঙ্গে হুবহু মিল ফ্যান এর।
শাহরুখের ছবির ট্রেলর দেখেই এ কথা মনে হয়েছে তাঁর। এমনকী তিনি দাবি করেছেন যে, ছবির পোস্টারেও কোনও চিত্রনাট্যকারের নাম নেই। আছে সংলাপ রচয়িতার নাম। গোরেগাঁওয়ের দিনদোশি আদালতে এই মর্মে অভিযোগও দায়ের করেছেন তিনি।
কাহিনিতে সাদৃশ্যের জন্য ছবির মুক্তিতে স্থগিতাদেশও দাবি করেছেন তিনি। ১৫ এপ্রিল মুক্তি পাবে শাহরুখের ‘ফ্যান’। ট্রেলর মুক্তি পেয়েছে আরও বেশ কিছুদিন আগে। বিভিন্ন ভাষায় ‘জাবরা ফ্যান’ গানটিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।
প্রশ্ন উঠছে, এতদিন পরে কেন এই অভিযোগ আনা হল? তবে কি মুক্তির মুখে কিং খানকে বিপাকে ফেলতেই এই অভিযোগ? শাহরুখ এবং ছবির প্রযোজনা সংস্থার তরফে অবশ্য এই অভিযোগের এখনও কোনও উত্তর দেওয়া হয়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা