,

ভারতের মন্দিরে নারীর প্রবেশাধিকার নিয়ে আবারও উত্তেজনা

 

 

আন্তর্জাতিক ডেস্ক :শুক্রবার হাইকোর্টের রায়ের পরও ভারতের মন্দিরে নারীর প্রবেশাধিকার নিয়ে শনিবার নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে শনিবার মহারাষ্ট্রের শনি মন্দিরে প্রবেশ করতে গিয়ে আটক হওয়া সমাজকর্মী তৃপ্তি দেশাই হুঁশিয়ার করেছেন, তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করবেন। অন্যদিকে, হাইকোর্টের রায়কে সুপ্রিমকোর্টে চ্যালেঞ্জ জানানোর সিদ্ধান্ত নিয়েছে এক সংগঠন|

d9ac4ebfb73f97368d4d3519cebca1e5-56ffe3639d06c
উল্লেখ্য, ভারতের মন্দিরে নারীর প্রবেশাধিকার নিশ্চিত করতে গত বুধবার এক রুল জারি করেছে বোম্বে হাইকোর্ট। রুলে মন্দিরে নারীর প্রবেশাধিকার সংরক্ষণ করে দেওয়া মহারাষ্ট্র সরকারের নিজস্ব আইন খারিজ করে দেয় আদালত। এ ছাড়াও শুক্রবারের মধ্যে মহারাষ্ট্র হিন্দু প্লেসেস অ্যান্ড পাবলিক ওয়ারশিপ অ্যাক্ট, ১৯৫৬ বাস্তবায়ন করে পুলিশ ও জেলা প্রশাসকদের মাধ্যমে এক সার্কুলার ইস্যু করারও নির্দেশ দেওয়া হয় হাইকোর্ট থেকে। শুক্রবার হাইকোর্টের তরফে বলা হয়, নারীর প্রতি বৈষম্য রুখতে প্রণীত আইন বাস্তবায়নে রাষ্ট্রকে যথাযথ দায়িত্ব নিতে হবে। ধর্মীয় উপাসনালয়ে প্রবেশাধিকার নারীর মৌলিক অধিকারের অন্তর্ভূক্ত। সরকারের সেই অধিকার রক্ষা করতে হবে।
শুক্রবার হাইকোর্টের নির্দেশনার পর শনিবার ভূমাতা রণরাগিণী ব্রিগেডের ২৫ জন নারীকে সঙ্গে নিয়ে শনি শিঙ্গনাপুর মন্দিরে পুজোদিতে যান সমাজকর্মী তৃপ্তি দেশাই| তবে মন্দিরে ঢোকার মুখে স্থানীয় নারীরাই তাদের বাধা দেয়| এনিয়ে শুরু হয় দুপক্ষের ধাক্কাধাক্কি| পরিস্থিতি চরমে উঠলে তৃপ্তিকে আটক করে পুলিশ| শনিবার সকালে সঙ্গীদের নিয়ে মন্দিরে পৌঁছে তৃপ্তি জানান, ‘আদালতের মান্যতা পেয়েই এখানে এসেছি| তাই ফিরে যাওয়ার প্রশ্ন ওঠে না| দরকার পড়লে স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করব|’ একপর্যায়ে তৃপ্তিকে আটক করে পুলিশ|
এর আগে বিদ্যা বল(৭০) ও নিলীমা ভারটেক(৬৪) নামের দুই নারী মহারাষ্ট্রের হিন্দু মন্দিরে নারীর জন্য বৈষম্যমূলক ব্যবস্থাকে প্রশ্ন করে এক পিটিশন দায়ের করেন। এই পিটিশনের প্রেক্ষিতে বুধবার হাইকোর্টের বিচারকরা বলেন, যেখানেই নারীদের মন্দিরের ভেতরে ঢুকতে দেওয়া হবে না, সেখানেই নারীরা পুলিশের কাছে অভিযোগ করতে পারবেন, পুলিশকে সেই সব অভিযোগ গ্রহণ করতে হবে। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯