,

পুলিশে বেড়াল নিয়োগ ৫ বছরের মেয়ের পরামর্শে

 

 

আন্তর্জাতিক ডেস্ক :নিজেদের বাহিনীতে বেড়াল নিয়োগ দিতে যাচ্ছে যুক্তরাজ্যের পুলিশ। এর আগে অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে কুকুর কাজে লাগানো হলেও এবার একই কাজে বেড়াল কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ পুলিশ। তবে নতুন এ ধারণাটা তাদের নিজস্ব নয়। পাঁচ বছরের একটি মেয়ের কাছ থেকে ধারণাটি পেয়েছেন তারা।

2016_04_02_18_00_59_HdLA7k4OdilIXeZVjJlqRR7r6YT9dt_original

এলিজা অ্যাডামসন নামের পাঁচ বছর বয়সী একটি মেয়ে যুক্তরাজ্যের ডুরহাম শহরের পুলিশ প্রধান মাইক বার্টনকে একটি চিটিতে লেখে, বিপদে পড়া লোকজনের শব্দ শুনতে এবং গাছ থেকে লোকজনকে উদ্ধারের কাজে বেড়াল ভালো ভূমিকা রাখতে পারে। চিঠির সাথে নিজ হাতে আঁকা এলিজার বেড়াল জোয়ের একটি ছবিও দিয়ে দেয় সে।

 

পুলিশের পক্ষ থেকে এলিজাকে দেয়া একটি একটি চিঠিতে জানানো হয়, তারা তাদের উর্দ্ধতন কর্মকতার কাছে চিঠিটি পাঠাবেন। পরে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয় যে কাজের কিছু কিছু ক্ষেত্রে তারা বেড়াল ব্যবহারের বিষয়টি বিবেচনা করছেন।

2016_04_02_18_01_00_dYsJnGXjoDO4Wc4z5ILSQYjJafNJeP_original

এলিজার চিঠিতে লেখা হয়েছিল, ‘বেড়ালের ভালো কান থাকার কারণে এবং তারা বিপদের শব্দ শুনতে পাওয়ায় পুলিশে বেড়াল ব্যবহার করা যেতে পারে। পথ খুঁজে পেতেও বেড়াল ভালো ভূমিকা রাখতে পারে। পুলিশকে তারা রাস্তা দেখাতে পারে।’পুলিশের ইনস্পেক্টর রিকিন এলেন বলেন, ‘এই প্রথম আমরা পুলিশে বেড়াল নিয়োগ দিতে যাচ্ছি। যদি তাদের কোনো কাজে লাগানো না যায় তবে ফোর্সের মাসকট হিসেবে তাদের ব্যবহার করা হবে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা