,

ইন্দোনেশিয়ায়  রুশ পর্যটক নিহত কুমিরের কামড়ে

 
আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় ভ্রমণের সময় লোনাপানির কুমিরের কামড়ে মারা গেছেন এক রুশ পর্যটক। গত সপ্তাহে দেশটির পূর্বাঞ্চলীয় এলাকার একটি জনপ্রিয় ডাইভিং সাইটে ওই মর্মান্তিক ঘটনাটি ঘটে বলে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন।নিহত পর্যটকের নাম সের্গেই লিখভার। তিনি নিখোঁজ হয়েছিলেন গত শুক্রবার। নিখোঁজ হওয়ার চারদিন পর মঙ্গলবার ওয়েস্ট পাপুয়ার রাজা আমপাতে দ্বীপপুঞ্জ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

 

2016_04_03_08_58_39_FSDtXYR7vKYckUXyAL0bBOa2JK7Qk9_original

এ সম্পর্কে স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার বিভাগের প্রধান প্রাসেতিও বুদিয়ারর্তো শনিবার বলেন, গত সপ্তাহে লিখভারের নিখোঁজ হওয়ার খবর পেয়েছিল কর্তৃপক্ষ। প্রত্যন্ত মিনিয়াইফান দ্বীপের উদ্দেশে রওয়ানা হওয়ার মাত্র একদিন পরই তিনি নিখোঁজ হয়েছিলেন।বুদিয়ার্তো বলছেন, উদ্ধারকর্মীরা লিখভারের মৃতদেহটির পেছনে একটি বিরাট আকৃতির লোনাপানির কুমির দেখতে পায়। তার শরীরের কিছু অংশ হারিয়ে যাওয়া এবং জখমের ধরন দেখে তাদের ধারণা হয় যে, তিনি কুমিরের হামলায় মারা গেছেন।

 

 

৩৭ বছরের ওই রুশ পর্যটক সাধারণত একজন গাইড ও তার বন্ধুদের সঙ্গে নিয়ে ডুবসাঁতার দিতেন। কিন্তু নিখোঁজ হওয়ার দিন সকালে তিনি একাই বের হয়েছিলেন। এরপর আর তাকে জীবিত পাওয়া যায়নি।এদিকে উদ্ধারের পর লিখভারের মৃতদেহ রাজা আমপাত থেকে সোরোং এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই তাকে তার পরিবারের অনুরোধে দাহ করা হয়েছে। তার ভস্ম নেয়ার জন্য পরিবারের সদস্যরা ইন্দোনেশিয়ায় আসছেন বলেও ওই কর্মকর্তা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা