,

আইন লঙ্ঘন করেন গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই 

 

 
নিজস্ব প্রতিবেদক : গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই আইন লঙ্ঘন করেন। এ কারণে পুলিশ ইচ্ছে করলেও কিছু করতে পারে পারে না। পুলিশের অনেক সীমাবদ্ধতা রয়েছে।এমন কথা বলেছেন ‍পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।

767c9d72a0a68ca9d72c18d74ecf0a6d-

 

শনিবার রাজধানীর হোটেল আমিরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আয়োজনে ‘জননিরাপত্তা বিধানে গণমাধ্যম ও পুলিশ’ শীর্ষক আলোচনায় এ কথা বলেন তিনি।আইজিপি স্বীকার করেন, পুলিশের ভুল ত্রুটি আছে। পুলিশের সমালোচনা করতে হবে। পুলিশ পরিবর্তনে বিশ্বাসী। তাই জনগণের পরামর্শ নিয়ে সকলের প্রত্যাশা পূরণ করতে চাই। পুলিশ জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে।

 

 

ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের ব্যাপারে তিনি বলেন, পাবলিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভাড়াটিয়াদের তথ্য নেয়া হচ্ছে। তাই জননিরাপত্তা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন তিনি।শহীদুল হক আরো বলেন, আমরা জবাবদিহিতা নিশ্চিত করতে চাই রাষ্ট্র ও জনগণের কাছে। কেউ যেন ব্যবসায়ী ও রাজনৈতিক কারণে গণমাধ্যমকে ব্যবহার করতে না পারে।

 

 

অপরদিকে রাজধানীতে ট্রাফিক যানজটের বিষয়ে তিনি বলেন, ট্রাফিক সিগন্যালের দায়িত্ব সিটি করপোরেশনের। কোনো একদিন সেইটা বাস্তবায়ন করার ফলে সম্পূর্ণ ঢাকা বিকল হয়ে গিয়েছিল। তাই ম্যানুয়াল পদ্ধতিতে পুলিশ ট্রাফিক সিগন্যাল পরিচালনা করা হয়।রাজনীতিকদের সমালোচনা প্রসঙ্গে আইজিপি বলেন, রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে সাধারণ মানুষের একটা খারাপ ধারণা আছে তবে তাদের ব্যাপারে সুশীল সমাজের কাছ থেকে এমন বক্তব্য আসা ঠিক না।

 

জ্যেষ্ঠ সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুলের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক নঈম নিজাম, মতিউর রহমান চৌধুরী, সাবেক তথ্য কমিশনার সাদেকা হালিম, নির্বাচন পর্যবেক্ষক নাজমুল আহসান কলিমুল্লাসহ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা