বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংশোধিত এডিপির আকার কমে ৮৬ হাজার কোটি টাকা হচ্ছে

 

 

নিজস্ব প্রতিবেদক : চলতি ২০১৫-২০১৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) খসড়া চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। তবে শেষ মুহূর্তে সংশোধিত এডিপির (আরএডিপি) পদ্মা সেতু প্রকল্প থেকে বাদ যাচ্ছে ২ হাজার ৩৯০ কোটি টাকা। ফলে আরএডিপির আকার দাঁড়াচ্ছে ৮৬ হাজার কোটি টাকা।কমিশন সূত্রে জানা গেছে, মূল বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) পদ্মা সেতু প্রকল্পে বরাদ্দ ছিল ৮ হাজার ৪০০ কোটি টাকা। এই বরাদ্দ থেকে বাদ যাচ্ছে ২ হাজার ৩৯০ কোটি টাকা। অর্থাৎ সেতু প্রকল্পে বরাদ্দ থাকছে ৫ হাজার ৯ কোটি ২৯ লাখ টাকা।

 

ADP1459652555

এর কারণ হিসেবে বলা হচ্ছে, চলতি অর্থবছরের জন্য এই প্রকল্পে বরাদ্দকৃত অর্থ ব্যয় করতে পারছে না সেতু বিভাগ। এ বিষয়ে এরই মধ্যে পরিকল্পনা কমিশনে টাকা ফেরত দেওয়ার জন্য চিঠিও দেওয়া হয়েছে বলে জানা গেছে।আগামী ৫ এপ্রিল জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় আরএডিপির খসড়া অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। খসড়ার চূড়ান্ত অনুমোদন দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

 

তবে সংশোধিত এডিপির আকার কিছুটা কমতে বা বাড়তে পারে বলে জানা গেছে। কারণ হিসেবে কমিশন সূত্রে জানা গেছে, কিছু মন্ত্রণালয়ের চাহিদা রয়েছে। বাড়তি চাহিদার বিষয়টি এনইসি বৈঠকে পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপস্থাপন করা হবে বলে বিশ্বস্ত সূত্র জানিয়েছে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর আগ্রহের ভিত্তিতে সংশোধিত এডিপির আকার কিছুটা বাড়তে বা কমতে পারে।

 

 

এ বিষয়ে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য এবং জ্যেষ্ঠ সচিব ড. শামসুল আলম রাইজিংবিডিকে বলেন, সংশোধিত এডিপির আকার মূলত নির্ভর করে মন্ত্রণালয় ও বিভাগগুলোর বাস্তবায়ন পরিস্থিতির ওপর। সে অনুপাতে সংশোধিত এডিপির আকার চূড়ান্ত করা হয়েছে। তবে কিছু মন্ত্রণালয়ের বাড়তি চাহিদার প্রস্তাব রয়েছে। তা এনইসি বৈঠকে উপস্থাপন করা হয়। তখন এর আকার বাড়তে বা কমতে পারে।

 

 

এর আগে পরিকল্পনা কমিশন রাষ্ট্রীয় কোষাগার ও উন্নয়ন সহযোগীদের ঋণ— এ দুই খাত থেকেই টাকা কাটছাঁট করে চলতি অর্থবছরের সংশোধিত এডিপির আকার ঠিক করে ৮৮ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকারি কোষাগার থেকে ৫৯ হাজার ৪০ কোটি এবং উন্নয়ন সহযোগীদের ঋণ থেকে ২৮ হাজার ৯৬০ কোটি টাকা দেওয়া হয়।

 

 

কমিশন সূত্রে জানা গেছে, সংশোধিত এডিপির আকার ৮৮ হাজার কোটি টাকার মধ্যে রাখার জন্য অর্থ মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয় পরিকল্পনা মন্ত্রণালয়ে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের কাছ থেকে সংশোধিত এডিপির আকার পাওয়ার পর মন্ত্রণালয়গুলোকে বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া শুরু করে কমিশন।

 

 

প্রসঙ্গত, চলতি অর্থবছরের মূল এডিপিতে বরাদ্দ রয়েছে ৯৭ হাজার কোটি টাকা। এর মধ্যে রাষ্ট্রীয় কোষাগার থেকে বরাদ্দ দেওয়া আছে ৬২ হাজার ৫০০ কোটি টাকা। আর উন্নয়ন সহযোগীদের ঋণ বাবদ দেওয়া হয়েছে ৩৪ হাজার ৫০০ কোটি টাকা।সেখান থেকে প্রায় সাড়ে ৯ শতাংশ কাটছাঁট করে সংশোধিত এডিপির আকার ৮৮ হাজার কোটি টাকা চূড়ান্ত করে অর্থ বিভাগ। এতে এডিপি থেকে কমে ৯ হাজার কোটি টাকা। এর মধ্যে রাষ্ট্রীয় কোষাগার থেকে কমানো হয়েছে ৩ হাজার ৪৬০ কোটি টাকা। আর উন্নয়ন সহযোগীদের ঋণ থেকে কমানো হয়েছে ৫ হাজার ৫৪০ কোটি টাকা। এবার রাষ্ট্রীয় কোষাগার থেকে আরো ২ হাজার ৩৯০ কোটি টাকা কমানো হলো।

 

 

এদিকে কমিশনের কর্মকর্তারা বলছেন, সংশোধিত এডিপির আকার এটিই চূড়ান্ত নয়। কারণ কয়েক বছর ধরে এনইসি সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতাবলে সংশোধিত এডিপির আকার বাড়িয়ে দেন। পরে সেই টাকা সরকারি কোষাগার থেকে জোগান দেওয়ার ব্যবস্থা করে অর্থ বিভাগ।

 

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী