,

পুলিশ পরিচয়ে ছিনতাই, দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

photo-1459611996নিউজ ডেস্ক : পুলিশ পরিচয়ে টাকা ছিনতাইয়ের মামলায় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় দুই যুবলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শুক্রবার রাত ৮টার দিকে কালীগঞ্জের সার্জিক্যাল ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। পরে রাতেই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এঁরা হলেন কালীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক লক্ষণ ঘোষ, সাংগঠনিক সম্পাদক কার্তিক সরকার ও জিয়াউল ইসলাম।

পুলিশ জানিয়েছে, লক্ষণ উপজেলার অমিয়ান গ্রাম, কার্তিক নারায়ণপুর গ্রাম এবং জিয়াউল সোনাতলা গ্রামের বাসিন্দা। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঠানো হয়েছে।

মামলার বিবরণ দিয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, গতকাল শুক্রবার রাত ৮টার দিকে যশোরের নওয়াপাড়ার শরিফ মোল্লা নামের এক ব্যক্তি কালীগঞ্জে তাঁর শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। এ সময় কালীগঞ্জের সার্জিক্যাল ক্লিনিকের সামনে মোটরসাইকেলে এসে তিন যুবক নিজেদের পুলিশ পরিচয় দিয়ে শরিফকে কিল-চড় ও ঘুষি মেরে তাঁর কাছে থাকা সাত হাজার টাকাসহ একটি ব্যাগ ছিনিয়ে নেন।

এ সময় শরিফের গলায় থাকা একটি সোনার চেইনও ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। শরিফ এ ঘটনায় মামলা করেন। পরে রাতেই ছিনতাইয়ে জড়িত সন্দেহে দুই যুবলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। সূত্র: এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে