,

অনুষ্ঠান করতে দেয়নি পুলিশ মির্জা ফখরুল প্রধান অতিথি হওয়ায় !

 

নিজস্ব প্রতিবেদক : মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি থাকায় স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত একটি আলোচনা অনুষ্ঠান করতে দেয়নি তেজগাঁও থানা পুলিশ। শনিবার বিকালে রাজধানীর ফার্মগেট এলাকার কৃষিবিদ ইনস্টিটিউশনের হলরুমে ওই অনুষ্ঠান শুরুর আগে কয়েকজন পুলিশ কনস্টেবল এসে রুম বন্ধ করে উপস্থিত সবাইকে চলে যেতে বলেন। অনুষ্ঠানটির আয়োজক ছিল এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)। শনিবার বিকেলে প্রতিষ্ঠানের সামনে অ্যাবের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

1458911087
অ্যাবের সদস্য সচিব অভিযোগ করেন, এই মিলনায়তনে অনুষ্ঠান করতে কোনও অনুমতি লাগে না। এর আগেও অনেক অনুষ্ঠান হয়েছে। কিন্তু পুলিশের অনুমতি নিতে হয়নি। তিনি অভিযোগ করেন, পুলিশ বিকেল ৩টার দিকে এসে হল রুম থেকে আমাদের সবাইকে বেরিয়ে যেতে বলে। আমি যোগাযোগ করেছি তেজগাঁও থানার ওসির সঙ্গে। তিনি বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাদ দিয়ে পারলে আলোচনা সভা করেন।

 
এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম কাজল বাংলা ট্রিবিউনকে বলেন, নগরীতে যেকোনও অনুষ্ঠান করতে ডিএমপির অনুমতি নিতে হয়। তারা নেননি। সাতদিন আগে আবেদন করতে হয়। আমরা সেটি ভেরিফাই করে ডিএমপিতে পাঠাই। কিন্তু তারা কোনও আবেদন করেননি।

 

 

এ নিয়ে হাসান জাফিরের বক্তব্য প্রসঙ্গে আকর্ষণ করলে ওসি বলেন, প্রতিটি অনুষ্ঠানের জন্য আবেদন করতে হয়। আমার কাছে কাগজপত্র আছে। সবারই অনুমতি নিতে হয়। তবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি থাকা না থাকা বিষয়ে আমরা কিছু বলিনি।এ বিষয়ে জানতে চাইলে কৃষিবিদ ইনস্টিটিউটের সাবেক মহাসচিব আনোয়ার বাবলা বলেন, বিগত দিনে কোনও অনুষ্ঠান করতে পুলিশের অনুমতি লাগেনি। আজকেই বাধা দেওয়া হলো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে