,

গণধর্ষণের আপোষরফা ৩০ মণ গমে !

 

 
আন্তর্জাতিক ডেস্ক :গণধর্ষণের আবার ক্ষতিপূরণ হয়? গ্রাম্য সালিশে তো অনেক সময় কিছু টাকা বা কখনো ধর্ষকের সঙ্গে বিয়ে দিয়ে ফয়সালা করা হয়।তবে পাকিস্তানের সিন্ধু প্রদেশে ঘটলো আরেক লজ্জাজনক ঘটনা। গণধর্ষণের মামলার আপোষরফা হলো ৩০ মণ গমের বিনিময়ে।

2016_04_02_19_29_38_Yko3GwMnpayUZSv1inVBGDCACyPHNs_original

প্রদেশের উমরকোটের গুলাম নবি শাহ এলাকায় ঘটেছে এমন ঘটনা। গণধর্ষণের শিকার ১৪ বছরের কিশোরীর ভাই মামলা করেছিলেন। মেয়েটির বাবার অভিযোগ, মূল অভিযুক্ত গ্রেপ্তারও হয়েছিল। কিন্তু এরপরই সক্রিয় হয় জিরগা বা স্থানীয় সালিশি মাতব্বররা। ক্ষতিপূরণ হিসেবে ৩০ মণ গম নিয়ে মামলা তুলে নিতে চাপ দেয়া হয়। অবশেষে স্থানীয় এক প্রভাবশালী সমাজপতির সভাপতিত্বে সালিশ বৈঠক হয়।

 

সালিশের প্রস্তাব মানতে রাজি না হওয়ায় পরিবার নিয়ে গ্রাম ছেড়ে যেতে বলা হয় বলে অভিযোগ করেন তিনি।পাকিস্তানি দৈনিক ডন জানিয়েছে, মিরপুরখাস এর ডিজিপি জাভেদ আলম ওধো ঘটনাটির কথা জেনে উমরকোটের পুলিশ সুপারকে তদন্ত করার পাশাপাশি মেয়েটির পরিবারের পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করতে বলেন।

 

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, পাকিস্তান দণ্ডবিধির কয়েকটি ধারায় মামলা রুজু করে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।প্রসঙ্গত, পাকিস্তানের আদালত জিরগা বেআইনি ঘোষণা করেছে অনেকদিন আগেই। কিন্তু প্রত্যন্ত অঞ্চলে এদের প্রভাব এখনো বলবৎ আছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা