,

সোচ্চার প্রেসক্লাব প্রাঙ্গণ তনু হত্যার বিচার দাবিতে 

 

 

নিজস্ব প্রতিবেদক : তনু হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ নারী লেখক পরিষদসহ বিভিন্ন মানবাধিকার ও সামাজিক সংগঠন।‘হত্যাকারীকে গ্রেপ্তার কর, তনু হত্যার বিচার চাই’ এমন স্লোগানে শনিবার সকাল থেকেই (২ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় জড়ো হতে থাকে ওই সংগঠনগুলোর নেতাকর্মীরা।

2016_03_29_15_45_49_TGCCk6ozGBRjKyaZ0JD2mfumcEaszA_original

এসময় সোহাগী জাহান তনুসহ বাংলাদেশের সকল হত্যাকাণ্ড, গুম, অপহরণ, নারী-শিশু নির্যাতনের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে এ বিষয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট। সংগঠনের বাংলাদেশ চ্যাপ্টারের কো-অর্ডিনেটর আব্দুল মুকিত চৌধুরী ও জনসংযোগ কর্মকর্তা আরিফুল ইসলাম জুয়েলের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

একই সময় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার লেখক-পাঠক-শুভানুধ্যায়ীদের সংগঠন ‘মানবকণ্ঠ সেতুবন্ধন’ সোহাগী জাহান তনু হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এসময় উপস্থিত ছিলেন- মানবকণ্ঠ সেতুবন্ধন’র সদস্য সচিব নইম হাসান, আহ্বায়ক বুলবুল মহলানবীশ ও বিভাগীয় সম্পাদক জ্যোতিষ সমাদ্দার বাবু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা