বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চার মাস ঘুমাব ক্ষমতা ছাড়ার পর : ওবামা

 
আন্তর্জাতিক ডেস্ক :আগামী বছরের প্রথম দিকেই ক্ষমতা ছাড়ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেয়ার পর তিনি কি কি করবেন, কোথায় থাকবেন ইত্যাদি নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। এমনি এক প্রশ্নের জবাবে সম্প্রতি ওবামা বলেছেন, হোয়াইট হাউস ছাড়ার পর তিনি নাকি চার মাস ধরে শুধু ঘুমাবেন।

US President Barack Obama speaks to the press on Ukraine outside the Oval Office at the White House in Washington, DC, on July 21, 2014. Russia must stop Ukrainian separatists tampering with the site of the Malaysian airline disaster, Obama insisted Monday, saying the chaos at the scene was an "insult" to the families of the dead. AFP PHOTO/Jewel Samad
US President Barack Obama speaks to the press on Ukraine outside the Oval Office at the White House in Washington, DC, on July 21, 2014. Russia must stop Ukrainian separatists tampering with the site of the Malaysian airline disaster, Obama insisted Monday, saying the chaos at the scene was an “insult” to the families of the dead. AFP PHOTO/Jewel Samad

গত বুধবার হোয়াইট হাউসের ইস্ট রুমে বার্ষিক ইস্টার প্রেয়ারে অংশ নেয়ার সময় স্রেফ মজা করেই এ কথা বলেন ওবামা। এ সময় তার পত্নী মিশেল ওবামা হোয়াইট হাউস ছাড়ার পর তরুণ সম্প্রদায়ের জন্য কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। আর ওবামা সাংবাদিকদের বলেন, ‘এখান থেকে যাওয়ার পর তিন থেকে চার মাস আমি শুধু ঘুমাব। আশা করি আপনার এতে কিছু মনে করবেন না।’

 

আগামী বছরের জানুয়ারিতে ক্ষমতা ছেড়ে দেয়ার পর ওবামা দম্পতি শিকাগো শহরে যাবেন। তবে ফার্স্ট লেডি মিশেল ওবামা যে কখনোই প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন না সে কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ওবামা। এর আগে গত মাসের গোড়ার দিকে মিশেল বলেছিলেন,‘আমি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বীতা করব না। কখনোই না।’