,

‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি দু-একটি ধর্ষণে ’

 

 

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সোহাগী জাহান তনু হত্যার বিষয়টি তদন্ত করে শিগগিরই রহস্য উদঘাটন করা হবে।তিনি বলেন, দু-একটি ধর্ষণের ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। বরং সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সচেষ্ট হয়েছে। এ ছাড়া সামনে কীভাবে এ পরিস্থিতির উন্নতি করা যায়, তা নিয়ে কাজ করা হচ্ছে।

Kamal1442169389

শনিবার বেলা ১১টার দিকে যাত্রাবাড়ীর করাতিটোলা সিএমএস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘তনু হত্যার ঘটনায় ময়নাতদন্তের প্রতিবেদন সন্তোষজনক ছিল না বলে আদালতের নির্দেশে পুনরায় ময়নাতদন্ত করা হয়েছে। যে প্রতিবেদনই আসুক না কেন সেটা দেশবাসীকে জানানো হবে। কীভাবে এ হত্যার ঘটনা ঘটেছে, হত্যার পেছনে কে ছিল, খুব শিগগির তা তদন্ত করে বের করা হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘দুদফায় হয়ে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিচ্ছিন্ন কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। এটা তৃণমূলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটেছে। নির্বাচনে সহিংসতা বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা