,

কসবায় ভূমি সেবা সপ্তাহ পালিত

B Baria map mainনিজস্ব প্রতিবেদক,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া কসবায় শনিবার ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। সকালে এক র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান রাস্তা প্রদক্ষিণ করে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলী আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন সরকার, মোঃ জহিরুল হক খান ও সাংবাদিক খ.ম হারুনুর রশিদ ঢালী।
সভায় বক্তাগন সপ্তাহব্যাপী ভূমি মালিকদের বিভিন্ন ভাবে সেবা প্রদান সহ নিয়মিত ভাবে সরকারি ভূমি উন্নয়ন কর পরিশোধে জনসচেতনতা গড়ে তোলার আহবান জানান।
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে