,

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাস ফিল্ডের ২৬ নং কূপের খনন শুরু

titas-0020140407174227ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥ শনিবার বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিমিটেড (বিজিএফসিএল) এর তিতাস গ্যাস ফিল্ডের ২৬ নং কূপের খনন কাজ শুরু হয়েছে। সকালে সদর উপজেলার নন্দনপুর এলাকায় এ খনন কাজের উদ্বোধন করা হয়। এসময় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কো¤পানী লিমিটেড’র মহাব্যবস্থাপক, সংশি¬ষ্ট প্রকল্প পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। খনন কাজ করছে চাইনিজ সরকারী ঠিকাদারী প্রতিষ্ঠান সিনোপেক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিস কর্পোরেশন। তিতাস কূপ ২৬ এর খনন কাজ আগামী ৩ মাসের মধ্যে স¤পন্ন হবে আশা করছেন কর্তৃপক্ষ। কূপটির খনন কাজে এডিবি ও জিওবি অর্থায়ন করছে। কূপটি ডেভিয়েটেড ধরণের যার ডিস্পে¬সমেন্ট প্রায় ১২৭০ মিটার হবে এবং এর খনন গভীরতা ৩৬০০ মিটার বা ১১,৮১০ ফুট নির্ধারণ করা হয়েছে বলেও তারা জানান। কূপটির খনন স¤পন্ন হলে দৈনিক প্রায় ২০-২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে সরবরাহ করা সম্ভব হবে বলে জানান সংশি¬ষ্ট কর্মকর্তারা। বিজিএফসিএল বর্তমানে দৈনিক সর্বোচ্চ ৮৩০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উৎপাদন করছে যা দেশের মোট গ্যাস উৎপাদনের শতকরা ৩১ ভাগ। জানা যায়, তিতাসের ২৬ নং কূপ থেকে গ্যাস উৎপাদন শুরু হলে তিতাস গ্যাস ফিল্ড থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের পরিমান দৈনিক প্রায় ৫২৫ মিলিয়ন ঘনফুট থেকে বৃদ্ধি পেয়ে দৈনিক ৫৬৫ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে আশা করা যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে