,

‘তদন্ত করে তনু হত্যার রহস্য বের করা হবে’

Home-state-ministerনিউজ ডেস্ক : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার বিষয়টি তদন্ত করে শিগগিরই উদঘাটন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার যাত্রাবাড়ীর করাতিটোলা সিএমএস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কীভাবে এ হত্যার ঘটনা ঘটেছে, পেছনে কে ছিলো খুব শিগগিরই তা তদন্ত করে বের করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন সন্তোষজনক ছিলো না বলে আদালতের নির্দেশে পুনরায় ময়নাতদন্তের করা হয়েছে। প্রতিবেদনে যাই আসুক সেটা দেশবাসীকে জানানো হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে দুই একটি ধর্ষণের ঘটনা ঘটছে। তবে এই দু’একটি ঘটনা বিবেচনায় সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সেটা বলা যাবে না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার কাজ করছে।

এছাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতার ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, তৃণমূলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সহিংসতার ঘটনা ঘটছে। নির্বাচনে সহিংসতা বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে