,

ট্যানারি সরছে, পুলিশের টহলও চলছে

Tanariনিউজ ডেস্ক : হাজারীবাগ থেকে ট্যানারি সরিয়ে নিচ্ছেন অনেক মালিক। যন্ত্রপাতি সরানোর কাজ চলছে। কাঁচা চামড়া যাতে ঢুকতে না পারে, সে জন্য ট্যানারি এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। প্রবেশপথগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট।

অবশ্য কয়েকটি ট্যানারির মালিক, কর্মকর্তা ও পুলিশ সদস্যরা বলছেন, ৩১ মার্চের পর ট্যানারিগুলোতে নতুন করে আর কোনো কাঁচা চামড়া ঢোকেনি। কয়েকজন পুলিশ সদস্য বলেন, আগে থেকেই বিষয়টি নির্ধারিত ছিল। এ কারণে মালিকেরা সেভাবেই কাজ করেছেন। তবে পুলিশ তৎপর আছে। কোনোভাবেই কাঁচা চামড়া নিয়ে কাউকে ঢুকতে দেওয়া হবে না।

হাজারীবাগ থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বললেন, তাঁরা সব প্রবেশপথে চেকপোস্ট বসিয়েছেন। পাশাপাশি টহলও চলছে। কাঁচা চামড়া নিয়ে কেউ ঢোকার চেষ্টা করেছেন, এমন খবর তিনি পাননি।ট্যানারির কাঁচা চামড়া প্রক্রিয়া করার ড্রামগুলো (ট্যানিং ড্রাম) সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। ছবি: জাহিদুল করিম

হাজারীবাগ এলাকায় গিয়ে কয়েকটি ট্যানারির যন্ত্রপাতি ট্রাকে করে সাভারের হেমায়েতপুরের দিকে নিতে দেখা গেছে। ঢাকা হাইড অ্যান্ড স্কিন লিমিটেডের হিসাবরক্ষক আবুল কালাম আজাদ বললেন, তাঁদের ট্যানারির কাঁচা চামড়া প্রক্রিয়া করার ড্রামগুলো (ট্যানিং ড্রাম) সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। আজ চারটি ড্রাম সাভারে নেওয়া হচ্ছে। আগে ১০টি নেওয়া হয়েছে। তা ছাড়া সাভারে আরও ৩০টির মতো ড্রাম তৈরি করা হয়েছে।হাজারীবাগের একটি ট্যানারির দৃশ্য। ছবি: জাহিদুল করিম

হাজারীবাগ ঘুরে দেখা গেল, কয়েকটি ট্যানারিতে আগের পুরোনো চামড়া দিয়ে পণ্য উৎপাদন চলছে। এগুলো শেষ হলে কারখানাগুলোর কাছে আর কোনো চামড়া থাকবে না। তবে সাভারে কারখানাগুলোতে পুরোদমে কাজ শুরু করতে কমপক্ষে দুই থেকে তিন মাস সময়ের প্রয়োজন হবে বলে কয়েকজন মালিক জানিয়েছেন।

কাঁচা চামড়া ঢুকতে না দেওয়ায় সবচেয়ে বিপাকে পড়েছে চামড়া পরিবহন শ্রমিকেরা। ট্যানারি মালিকেরা বলেছেন, এঁরা বেশির ভাগই বেকার হয়ে পড়বেন। তবে শ্রমিক রশিদ মিয়া বলেছেন, হাজারীবাগে তাঁর পরিবার বহু বছর ধরে বসবাস করছেন। তাই এই জায়গা ছেড়ে সাভারের হেমায়েতপুরে ট্যানারিতে কাজ করতে যাবেন না।
পুরোনো চামড়া প্রক্রিয়াজাত করার কাজ চলছে। ছবি: জাহিদুল করিম
ট্যানারি মালিক মো. জে এ খোকন ভূঁইয়া বলেন, তিনি কারখানা সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছেন। আজও কিছু যন্ত্রপাতি সাভারে পাঠানো হয়েছে। তাঁর কারখানায় পুরোনো চামড়ার কিছু কাজ চলছে। এগুলো শেষ হলে মেশিন বন্ধ হবে। তবে তিনি বলেন, সাভারে কাজ শুরু করতে তাঁর দুই মাস সময় লাগবে। প্রথম আলো
পুরোনো চামড়া প্রক্রিয়াজাত করার কাজ চলছে । ছবি: জাহিদুল করিম

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে