,

তিন নায়িকার ব্যাতিক্রমী লড়াই

44বিনোদন ডেস্ক : সঞ্জয় লীলা বানসালির সিনেমা মানেই চমক! সিনেবোদ্ধাদের প্রশংসাসহ বক্স অফিসও মাতিয়ে রাখে তার নির্মিত সিনেমা। দেবদাস, রামলীলা, বাজিরাও মাস্তানি সেই প্রমাণই বহন করে। ফের নতুন সিনেমা নির্মাণের পরিকল্পনা আঁটছেন বানসালি। আর তাতেই তার সিনেমায় ক্ন্দ্রেীয় অভিনেত্রীর চরিত্রে পেতে মানসিক লড়াইয়ে নেমেছেন বলিউডের শীর্ষস্থানীয় তিন অভিনেত্রী!

স্পটবয়.কম জানিয়েছে, সঞ্জয় লীলা বানসালি নতুন একটি সিনেমার পরিকল্পনা করছেন। এই মুহুর্তে চলছে সিনেমার কাস্টিং নিয়ে পরিকল্পনা। রামলীলা ও বাজিরাও মাস্তানির পর আবারো ঐতিহাসিক সিনেমায় নামছেন বানসালি। আর এবারের সিনেমার নাম ‘গুসতাখিয়ান’। সিনেমায় মূল চরিত্র সাহির লুধিয়ানবির চরিত্রে অভিনয় করবেন ইরফান খান, কিন্তু তার বিপরীতে অমৃতা প্রীতমের চরিত্রে কে অভিনয় করছেন তা এখনো চূড়ান্ত করেননি বানসালি। আর এই চরিত্রটি পেতেই আন্তরিকভাবে নাকি লড়ছেন কারিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাডুকোনের মত শীর্ষস্থানীয় তিন অভিনেত্রী! অন্তত স্পটবয় এমন গুঞ্জনই প্রকাশ করলো আজ।

আগে থেকেই নাকি বানসালির ‘গুস্তাখিয়ান’ সিনেমায় কেন্দ্রীয় অভিনেত্রী হিসেবে সংক্ষিপ্ত তালিকায় ছিলেন দীপিকা পাডুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া। আর এবার গুঞ্জন শোনা যাচ্ছে, বানসালির সেই সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন কারিনা কাপুর।

বানসালির নির্মাণে শেষ চলচ্চিত্র ‘বাজিরাও মাস্তানি’তে দীপিকা ও প্রিয়াঙ্কা চোপড়া ছিলেন, রামলীলাতেও দেখা গেছে এই দুই অভিনেত্রীকে। তাই হয়তো বানসালির আসন্ন সিনেমাতেও এই দুই অভিনেত্রীর একজনকে নিতে বেশী আগ্রহী ছিলেন। কিন্তু বর্তমানে দীপিকা পাডুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া হলিউডে নিজেদের প্রথম সিনেমা নিয়ে ব্যস্ত আছেন। তাছাড়া দীপিকা নাকি বানসালির নতুন এই সিনেমায় রোলটি নিয়ে বেশী আগ্রহ দেখাননি। আর অন্যদিকে প্রিয়াঙ্কাও এই চরিত্রটি নিয়ে হ্যাঁ কিংবা না কিছুই বলেননি। আর এরইমধ্যে ঢুকে গেলেন কারিনা কাপুর! এমন পরিস্থিতিতে বানসালিও নাকি এখন কারিনায় আগ্রহী হয়েছেন। সম্প্রতি তারা একসঙ্গে নাকি দেখাও করেছেন!

তাছাড়াও ‘গুস্তাখিয়ান’ সিনেমার প্রযোজকেরও এই চরিত্রের জন্য কারিনা কাপুরকেই প্রথম পছন্দ। সব মিলিয়ে মনে করা হচ্ছে মেধাবী নির্মাতা সঞ্জয় লীলা বানসালির আগামী ছবিতে হয়তো দীপিকা ও প্রিয়াঙ্কাকে লড়াইয়ে হারিয়ে কারিনাই জায়গা করে নিবেন!

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা