,

ভারতের কাছে হারের দুঃসহ স্মৃতি ভোলার নয় : সাকিব

33স্পোর্টস ডেস্ক : ২০১২ সালের এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে মাত্র ২ রানে হেরে শিরোপা বিসর্জন দিয়েছিল বাংলাদেশ। মাঠে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাসির হোসেনদের কান্না ছিল চোখে পড়ার মতোই। পাকিস্তানের কাছে ওমন হারে কেঁদেছিল গোটা বাংলাদেশ। বছর চারেক ব্যবধানে ভারতের কাছে ১ রানের আফসোসের হারে ফিরে এল সেই স্মৃতি।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টি২০ বিশ্বকাপে ধোনিদের কাছে ওই এক রানের বিষাদের হার এখনো তাড়িয়ে বেড়াচ্ছে সাকিব আল হাসানকে। শনিবার মিডিয়াকে বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, ‘ভারতের কাছে হারের দুঃসহ স্মৃতি ভোলা সম্ভব নয়।’

অথচ শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ১১ রান। হার্দিক পান্ডের প্রথম বল ডিপ কভারে ঠেলে দিয়ে ১ রান নেন মাহমুদুল্লাহ রিয়াদ। স্ট্রাইকে আসেন মুশফিকুর রহিম। এক্সট্রা কভার অঞ্চল দিয়ে বাউন্ডারি হাঁকান মুশফিক। পরের বলটাও স্কুপে বাউন্ডারি পার করান তিনি। ৩ বলে দরকার তখন ২ রান। জয় প্রায় হাতের মুঠোয়। চতুর্থ বলে শিখর ধাওয়ানের তালুবন্দী হন বাংলাদেশের উইকেটরক্ষক। পান্ডের চালাকিটা বুঝতে পারেননি মাহমুদুল্লাহও। ওভারের পঞ্চম বলটি ফুলটস দেন ভারতীয় বোলার। উড়িয়ে মারতে গিয়ে মাহমুদুল্লাহ ধরা পড়লেন রবিন্দ্র জাদেজার হাতে।

এবার হ্যাটট্রিক করার দ্বারপ্রান্তে পাণ্ডে। আর টাইগারদের জিততে হলে দরকার ১ বলে দুই রান। এক রান নিলেও ওই সময় হারে না বাংলাদেশ! ম্যাচ গড়াত সুপার ওভারে। শেষ বলটি মোকাবিলা করার সুযোগ পান শুভাগত হোম। ব্যাটে বলে এক করতে না পারায় দৌড়ে রান নেয়ার চেষ্টা করেন মুস্তাফিজুর রহমান ও শুভাগত। বল চলে যায় ধোনির কাছে। মুহূর্তেই দৌড়ে এসে স্ট্যাম্প ভেঙে দেন ধোনি। মুস্তাফিজ রানআউট। এক রানের হার বাংলাদেশের। আফসোস, আক্ষেপ, হতাশা তখন ছেয়ে ধরেছে মাশরাফিদের। গোটা বাংলাদেশও তখন স্তব্ধ। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে