,

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আটক ১৭

grafterডেস্ক রির্পোট : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও নবীনগরে ইউনয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।এদের মধ্যে আশুগঞ্জে ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার বিকেল থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর ও তাজপুরে অভিযান চালিয়ে ১৬ জন ও নবীনগর উপজেলার বীরগাঁও থেকে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, বৃহস্পতিবার ও শুক্রবার আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর ও তাজপুর এলাকার দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় বিভিন্ন এলাকা থেকে ১৬ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ১০ জনকে শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।এছাড়াও শনিবার সকাল পর্যন্ত আরো ৬ জনকে গ্রেফতার করা হলে ১৫১ ধারা মোতাবেক আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

এদিকে শুক্রবার দুপুরে নবীনগরের বীরগাঁও ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় ৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এই ঘটনায় বীরগাঁও ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান কবির আহমেদ বাদী হয়ে নবীনগর থানায় একটি মামালা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত আসামি মো. আমির হামজাকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ একজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান অন্য আসামিদের গ্রেফতার করার জন্য বিভিন্ন এলাকায় তাদের অভিযান অব্যাহত আছে।

bhorerkagoj.net

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা