,

‘বালিকা বধূ’ খ্যাত প্রত্যুষার আত্মহত্যা

photo-1459572105বিনোদন ডেস্ক : আত্মহত্যা করেছেন ভারতের টেলিভিশন চ্যানেলের ধারাবাহিক নাটক ‘বালিকা বধূ’র অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়। মুম্বাই পুলিশের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমসসহ ভারতের বিভিন্ন গণমাধ্যম। ধারাবাহিকটিতে প্রত্যুষা অভিনয় করতেন ‘আনন্দী’ চরিত্রে। ছোট পর্দায় অভিনয় করে দর্শক মহলে বেশ জনপ্রিয়তা কুঁড়িয়েছিলেন ২৪ বছর বয়সী প্রত্যুষা।

মুম্বাই পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার বিকেলে মুম্বাইয়ের বাড়ি থেকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার হয় প্রত্যুষার। পরে তাঁকে আন্ধেরির কোকিলাবেন হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এ ব্যাপারে মুম্বাইয়ের বাঙ্গারনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক তদন্তে এটিকে আত্মহত্যা বলেই ধারণা করছে মুম্বাই পুলিশ। তবে ঘটনার গভীরে যেতে তদন্ত চালিয়ে যাবে তারা। সুরতহালের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে, জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।

এদিকে আরেক অভিনেতা রাহুল রাজ সিংয়ের সাথে বেশ কিছুদিন ধরেই প্রেম করছিলেন প্রত্যুষা। বিয়ের কথাও হচ্ছিল। তবে শেষ দিকে এসে নাকি টানাপড়নের মধ্য দিয়ে যাচ্ছিল তাঁদের সম্পর্ক। এ কারণেই প্রত্যুষার এই পদক্ষেপ কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অনেকেই।

আর প্রত্যুষার মৃতদেহ নাকি হাসপাতালে নিয়ে এসেছিলেন রাহুলই। এমন খবরই পাওয়া গেছে আরেক সূত্র থেকে। তবে রাহুলকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি পুলিশ। এ ব্যাপারে মুম্বাই পুলিশ জানায়, তদন্তের স্বার্থে অবশ্যই রাহুলকে জিজ্ঞাসাবাদ করা হবে।

কালার্স টিভির ধারাবাহিক ‘বালিকা বধূ’তে অভিনয় করে দর্শক মহলে বেশ সাড়া জাগান প্রত্যুষা। রিয়েলিটি শো বিগ বস ৭ -এও দেখা গিয়েছিল তাঁকে। সর্বশেষ তিনি কাজ করছিলেন ‘শ্বশুরাল সিমার কি’ নামক ধারাবাহিকে। তাঁর এই অস্বাভাবিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিনেমা ও টেলিভিশন জগতের অনেক অভিনেতা ও ভক্ত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে