,

মা হচ্ছেন শ্রেয়া ঘোষাল?

photo-1459585494বিনোদন প্রতিবেদক : নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় চুপচাপ থাকেন শ্রেয়া ঘোষাল। তাই তার বিয়ের খবর আগে থেকে কোন সংবাদমাধ্যম জানাতে পারেননি।

আর যখন সবাই জানলো তখন একেবারে বিয়ের আসরে কণের বেশে শ্রেয়ার ছবিই পাওয়া গেল। তখনই জানা গেল ১০ বছর প্রেমের পর এই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রেয়া।

শ্রেয়া ঘোষাল এমনই। আর সে কারণেই শ্রেয়ার কোন খবর জানতে বেশ দেরিই হয়ে যায় সাংবাদিকদের।

তবে এবার নতুন এক খবর শোনা যাচ্ছে। মা হতে চলেছেন ভারতের জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী। শ্রেয়ার পক্ষ থেকে কোন সুখবর জানানো না হলেও খবরটি জানিয়েছে ভারতীয় দৈনিক মিড-ডে।

আপাতত গুজব হলেও সেটা জোর গুজব। আরো বেশকিছু ভারতীয় গণমাধ্যমে খবরটি এসেছে। গত বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করেন শ্রেয়া ঘোষাল ও শিলাদিত্য মুখোপাধ্যায়।

বর্তমানে গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন শ্রেয়া ঘোষাল। মাত্র ৩২ বছর বয়সেই চারটি জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পেয়েছেন তিনি। ফিল্মফেয়ার জিতেছেন ছয়বার। শুধু হিন্দি নয় বাংলা, মালায়লাম, তামিল সব ভাষার ছবিতেই গান গেয়েছেন শ্রেয়া।

১৬ বছর বয়সে সঙ্গীত বিষয়ক টিভি রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’ এর মাধ্যমে সঙ্গীত জগতে পা রাখেন শ্রেয়া। ২০০২ সালে সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’ ছবির মাধ্যমে হিন্দি ছবিতে প্লেব্যাক শুরু করেন শ্রেয়া।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে